শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ১২:০৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়াসিম আকরামের মতে বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পা‌রে অ‌স্ট্রেলিয়া, ভারত, দ.আ‌ফ্রিকা ও নিউ‌জিল‌্যান্ড

স্পোর্টস ডেস্ক : আগামী মাসের ৭ তারিখ শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের মতো করে ফেবারিট দল ও সম্ভাব্য বিশ্বকাপজয়ীর নাম জানাচ্ছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। এবার তাদের দলে যোগ দিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম জানালেন আকরাম। তার মতে, বৈশ্বিক এ টুর্নামেন্টে শেষ চারে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। -- ডেই‌লি ক্রিকেট

আকরাম বলেন, এই চার দল সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, দলগত ভারসাম্য এবং বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার দিক থেকে অন্যদের তুলনায় এগিয়ে। বিশেষ করে চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাই তাদের আলাদা করে রেখেছে বলে মনে করেন তিনি।

অবাক করার বিষয় সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের তালিকায় নেই আকরামের দেশ পাকিস্তান। এমনকি ইংল্যান্ডকেও এই তালিকায় রাখেননি সাবেক এ পেসার। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে আকরাম মনে করেন, ধারাবাহিকতা ও বর্তমান ফর্মই বড় টুর্নামেন্ট সাফল্য পাওয়ার মূল চাবিকাঠি।

উল্লেখ্য, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও পাকিস্তান। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে বৈশ্বিক এ টুর্নামেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়