শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তে গি‌য়ে বিশ্বকাপ না খেল‌লে বাংলাদেশের কো‌নো আ‌র্থিক ক্ষ‌তি হ‌বে না, ক্ষ‌তি হ‌বে ভারতের?

(বাঁ দিক থেকে) আসিফ নজরুল, মুস্তাফিজুর রহমান, জয় শাহ এবং আমিনুল ইসলাম।

স্পোর্টস ডেস্ক : এক বার, দু’-বার নয়, তিন-তিন বার! ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসার ব্যাপারে যে গোঁ ধরেছেন বাংলাদেশের ক্রিকেটকর্তারা, তা থেকে সরার কোনও আগ্রহ বা ইচ্ছা দেখা যাচ্ছে না তাঁদের। 

আইসিসির প্রচ্ছন্ন হুঁশিয়ারি, ভারতের আশ্বাস, প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবালের পরামর্শ— কিছুই নড়াতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের। কিন্তু ক্রিকেটবিশ্বের ‘দাদা’ ভারতকে কী ভাবে উপেক্ষা করছে তুলনায় ক্ষীয়মান ক্রিকেটশক্তি বাংলাদেশ? কেন বাংলাদেশের ক্রিকেটকর্তারা ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় অদম্য মনোভাব নিয়েছেন? ---- আনন্দবাজার

য‌দি শেষ পর্যন্ত বাংলা‌দেশ দল ভার‌তে না যায় তা‌দের কো‌নো আ‌র্থিক ক্ষ‌তি হ‌চ্ছে না। কারণ, বিশ্বকাপ আইসিসির প্রতিযোগিতা হওয়ায় অংশগ্রহণের অর্থ এবং পুরস্কারমূল্য বাংলাদেশ বোর্ড পাবেই। সে তারা ভারতেই খেলুক বা শ্রীলঙ্কায়। ক্ষতি হবে ভারতের। 

কারণ, ম্যাচ সরে যাওয়ায় স্টেডিয়াম থেকে টিকিট বিক্রি বাবদ যে অর্থ আসত তা আসবে না। বেঁকে বসতে পারে স্থানীয় কিছু স্পনসরও। চাপে পড়বে আইসিসি-ও। শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশের খেলা মানে তাদের প্রতিপক্ষ চারটি দেশকেও (শুধু গ্রুপ পর্বের হিসাব অনুযায়ী) দ্বীপরাষ্ট্রে নিয়ে যেতে হবে। যাতায়াত বাবদে যে বরাদ্দ রয়েছে, তা বেড়ে যাবে অনেক। হোটেল, সম্প্রচার ইত্যাদি বাবদে খরচ তো আছেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়