শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৩২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টসের পর হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের অধিনায়ক

বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির প্রভাব এবার পড়তে দেখা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। শনিবার বুলাওয়েতে ‘এ’ গ্রুপে টসের হ্যান্ডশেক এড়িয়ে গেছেন বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে।

বৃষ্টির কারণে বুলাওয়েতে প্রায় ১৫ মিনিট দেরিতে টস অনুষ্ঠিত হয়। টসের সময় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিমের পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ভারতের অধিনায়ক ও ম্যাচ রেফারির সঙ্গে মাঠে উপস্থিত হন।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জাওয়াদ। তবে টস হওয়ার পর দুই দলের অধিনায়কের কেউই একে অপরের সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়াননি।

এর আগে গত বছর এশিয়া কাপেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল ভারত। 

শুরুতে বৃষ্টি বিঘ্ন ঘটালেও ম্যাচে কোনও ওভার কাটা যায়নি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়