শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপে বাংলাদেশের দাপুটে বোলিং, ২৩৮ রানে গুটিয়ে গেল ভারত

আড়াইশর আগেই ভারতকে অলআউট করল

নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের যুবারা। বিশেষ করে আল ফাহাদকে খেলতে বেশ বেগ পেতে হয়েছে ভারতের যুবাদের। একাই ৫ উইকেট শিকার করেছেন এই পেসার। ফাহাদের ফাইফার আর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে আড়াইশর আগেই আটকে দিয়েছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন অভিজ্ঞান কুন্ডু।

শুরুতেই সাজঘরে ফেরেন আয়ুশ মাহাত্রে। ১২ বলে ৬ রান করা এই ওপেনারকে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন আল ফাহাদ। একই ওভারে ভিদান্ত ত্রিভেদীকেও ফেরান এই পেসার। তাতে ১২ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। 

বেশিক্ষণ টিকতে পারেননি ভিহান মালহৌত্র। ৭ রান করে এই ব্যাটার ফিরলে ৫৩ রানে ৩ উইকেট হারায় ভারত। তবে রেপর দলের হাল ধরেন বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডু। ৬৭ বলে ৭২ রান করেছেন সূর্যবংশী। আর ১১২ বলে ৮০ রান করেছেন অভিজ্ঞান। এই দুইজন ছাড়া আর কেউই বলার মতো তেমন ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৩৮ রানে ৫ উইকেট শিকার করেছেন ফাহাদ। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়