শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ক্রিকেটারের দুর্দিনে পাশে দাঁড়ালেন তারেক রহমান

স্পোর্টস ডেস্ক : ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একসময়ের মাঠ কাঁপানো পেসার কাজী অনিক ইসলামের দুর্দিনের অবসান হতে যাচ্ছে। ইনজুরি আর অভাবের তাড়নায় যখন এই ক্রিকেটারের ক্যারিয়ার থমকে গিয়েছিল, তখন তার সাহায্যে এগিয়ে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মূলত, ইনজুরি আর দীর্ঘদিনের অবহেলায় মাঠের বাইরে থাকা কাজী অনিক ইসলামের মানবেতর জীবনের গল্প সম্প্রতি উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। এটি নজরে আসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

তারই ধারাবাহিকতায় মিরপুরের পল্লবীতে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসায় যান কাজী অনিক। তারেক রহমানের পক্ষ থেকে অনিকের হাতে তুলে দেন সহযোগিতা।

ইতোপূর্বে বিসিবির দু-একজনের কাছে সাহায্য চেয়েও খালি হাতে ফিরতে হয়েছিল অনিককে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই অভাবনীয় সমর্থনে আপ্লুত এই তরুণ পেসার। নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়