শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৪১ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বি‌পিএল: সি‌লেট টাইটা‌ন্সে যোগ দি‌লেন ইংলিশ ক্রিকেটার স‌্যাম বি‌লিংস

নিজস্ব প্রতি‌বেদক : বিপিএলের প্লে-অফ শুরুর আগে একের পর এক চমক উপহার দিচ্ছে সিলেট টাইটান্স। ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকসের পর স্যাম বিলিংসকে দলে ভিড়িয়েছে দলটি। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট। 

এবারই প্রথম বিপিএলে এসেছে সিলেট টাইটান্স। এসেই নামী-দামী তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা। মোহাম্মদ আমিরের মতো পেসার খেলে গেছেন সিলেটের হয়ে। 

বর্তমানে সিলেটের হয়ে খেলছেন মঈন আলী, ইথান ব্রুকস, সালমান ইরশাদের মতো ক্রিকেটার। ওকস ও বিলিংস দলে যোগ দেওয়ায় নিশ্চিত করেই সিলেটের শক্তি বেড়েছে বহগুনে। 

পয়েন্ট তালিকার চারে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে সিলেট। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। আগামীকাল দুপুর একটায় মুখোমুখি হবে দুই দল। 

এখনো বিপিএলের শিরোপা জেতেনি সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি। অধরা শিরোপা জেতার স্বপ্নে বেশ ভালোভাবেই এগোচ্ছে সিলেট টাইটান্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়