শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি, তবু অলিম্পিকে খেলার আশায় স্টিভ স্মিথ 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি। তবু অস্ট্রেলিয়ার হয়ে ২০২৮ সালের অলিম্পিক্সে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্টিভ স্মিথ। নিজের কাজ করে যেতে চান। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকও জানিয়েছেন, প্রয়োজন হলে স্মিথের কথা তাঁরা ভাববেন।

বিগ ব্যাশ লিগে ভাল ফর্মে রয়েছেন স্মিথ। সিডনি সিক্সার্সের হয়ে খেলার মাঝেই আগামী অলিম্পিক্স নিয়ে নিজের স্বপ্নের কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। স্মিথ বলেছেন, ‘‘আগেও বলেছি, আমার মূল লক্ষ্য অলিম্পিক্সের দলে জায়গা করে নেওয়া। 

আমি অবশ্যই অলিম্পিক্স নিয়ে আগ্রহী। ব্যাপারটা সত্যি হলে দারুণ হবে। আমি আমার কাজ করে যাব। কেউ বলতে পারে না, কখন সুযোগ আসবে। অলিম্পিক্স খেলার স্বপ্ন দেখলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার বিষয়টি তাঁর কাছে অপ্রত্যাশিত নয়। 

স্মিথ বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার হয়ে সব বড় প্রতিযোগিতাতেই খেলতে চাই আমরা। তবে আমার মতে দলে খুব একটা পরিবর্তনের সুযোগ নেই। দু’জন ওপেনারই বেশ ভাল খেলছে। আমি ভালই আছি। মনের আনন্দে খেলছি। উপভোগ করছি।

কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছিলেন, টি-টোয়েন্টি দলে পরিবর্তনের প্রয়োজন হলে স্মিথের কথা ভাবা হতে পারে। তিনি বলেছিলেন, ‘‘স্মিথ দুর্দান্ত খেলছে। গত দু’বছর ধরেই বিগ ব্যাশে ওর পারফরম্যান্স বেশ ভাল। ও যে জায়গায় ব্যাট করে, সেই জায়গায় দুর্দান্ত বিকল্প হতে পারে। আমাদের দলে যদি পরিবর্তনের দরকার হয় এবং নতুন কারও কথা ভাবতে হয়,তা হলে নিশ্চিত ভাবে স্মিথের নাম নিয়ে আলোচনা হবে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন স্মিথ। দেশের হয়ে ৬৭টি ২০ ওভারের ম্যাচে ২৪.৮৬ গড়ে ১০৯৪ রান করেছেন স্মিথ। ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে হবে ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে। তবু অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করতে আগ্রহী ৩৬ বছরের ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়