শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১২:৫৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ইনজুরির কারণে স্কোয়াড পরিবর্তন আনতে হলে তাদের।  

ইনজুরির কারণে প্রাথমিক দলে থাকা টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরা আর বিশ্বকাপে যাচ্ছেন না। তাদের বাদ দিয়ে শেষ পর্যন্ত স্কোয়াডে ফেরানো হয়েছে রায়ান রিকেলটনকে।

একই সঙ্গে দলে থাকছেন ট্রিস্টান স্টাবসও। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এই ঘোষণা দিয়েছে। সেই সাথে আগামীতে স্কোয়াডে আরও পরিবর্তন আসতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। কারণ ইনজুরিতে পড়েছেন ডেভিড মিলারও।

গত সোমবার পার্লে এসএ২০-এর ম্যাচ খেলতে গিয়ে কুঁচকিতে চোট পান তিনি। ইনজুরি শঙ্কায় আছেন লুঙ্গি এনগিডিও। এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে বোলিং করার সময় পা ব্যান্ডেজ করা অবস্থায় মাঠ ছাড়েনএনগিডি। স্কোয়াডে থাকা ডেওয়াল্ড ব্রেভিস ৩৮ বলে অপরাজিত ৭৫ রান করে দলকে ফাইনালে তুললেও আঙুলে চোট পান।

সূত্র জানিয়েছে, বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন এনগিডি। ব্রেভিসও সময়মতো সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে বড় উদ্বেগ মিলারকে ঘিরে। ৩৬ বছর বয়সী এই ব্যাটারের কুঁচকির চোট আগের মতো দ্রুত সেরে ওঠার সম্ভাবনা কম।  

মিলারের অনিশ্চয়তা সুযোগ তৈরি করেছে রুবিন হারম্যানের জন্য। ইস্টার্ন কেপের হয়ে আট ইনিংসে ২০৫ রান করা এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বিবেচনায় আছেন।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:
এইডেন মার্করাম (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, মার্কো জেনসেন, জর্জ লিন্ডে, কেশাভ মহারাজ, কুয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, জেসন স্মিথ ও ট্রিস্টান স্টাবস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়