শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল ফাইনাল: টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

চট্টগ্রাম রয়্যালসের প্রথম নাকি রাজশাহী ওয়ারিয়র্সের দ্বিতীয় তা আর কয়েক ঘণ্টার ব্যবধানে জানা যাবে। তবে তার আগে বিপিএলের ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী।

আগের দুইবার ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজি। সেই অপেক্ষার অবসান ঘটাতে আজ একাদশে কোনো পরিবর্তন আনেনি তারা।

রাজশাহীর বিপক্ষেই প্রথম কোয়ালিফারে জয় পাওয়া একাদশ নিয়ে নামছে বন্দর নগরীর দলটি। বিপরীতে একবারের চ্যাম্পিয়ন রাজশাহী এক পরিবর্তন এনেছে। স্পিনার মোহাম্মদ রুবেলের বিপরীতে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে নিয়েছে তারা।

খেলা শুরুর আগে মাঠে উন্মোচিত হয়েছে বিপিএলের নতুন ট্রফি।

২৫ লাখ টাকা খরচ করে বানিয়ে আনা বিপিএলের ট্রফি আগে থেকেই ছিল আলোচনায়। টুর্নামেন্টের শেষভাগে এসেও মাঠে দেখা যায়নি ট্রফিটি।

তবে এবার বড় চমক দিয়ে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে হাজির হয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।

এরপর দুই দলের অধিনায়ক চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী ও রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রফির সঙ্গে ফটোসেশনে যোগ দেন।

চট্টগ্রামের একাদশ : নাঈম শেখ, মির্জা বেগ। মাহমুদুল হাসান জয়, হাসান নওয়াজ, আসিফ আলী, জাহিদুজ্জামান শেখ মেহেদী, শরীফুল ইসলাম, মুকিদুল আমের জামাল ও তানভীর ইসলাম।

রাজশাহীর একাদশ : সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এসএম মেহরব, জিমি নিশাম, আব্দুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়