শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:২৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ

নিরাপত্তা শঙ্কায় নিজেদের বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। ভারত নয় শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায় তারা।

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন চেয়ে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আপিল সাব কমিটির এখতিয়ারের বাইরে হওয়ায় তা শুনানিতে যাচ্ছে না। 

ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারবে না ডিআরসি।

এ দিকে শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘হ্যাঁ, বিসিবি আইসিসি-র ডিআরসির দ্বারস্থ হয়েছে, কারণ তারা তাদের সবকটি বিকল্পই যাচাই করে দেখতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হওয়া সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।’

বাংলাদেশের এমন সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন জয় শাহ, এমনটাই জানিয়েছে পিটিআই। শোনা যাচ্ছে, দুবাইয়ে পৌঁছে গেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। শনিবার (২৪ জানুয়ারি) সেখানেই বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন তিনি।

গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়