শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কোচ হিসেবে সৌরভ গাঙ্গু‌লি অ‌নেক উন্নতমা‌নের, বল‌লেন সহকারী ‌শন পোলক

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটকে এক সময় সাবালক করেছিলেন। তাঁর ক্যাপ্টেন্সিতেই বিদেশের মাটিতে চোখে-চোখ রেখে কথা বলা শুরু ভারতের। পাল্টা আক্রমণের কাহিনি। জয়ের নতুন ইতিহাস। এবং অবশ্যই ২০০৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠে পড়া। 

এ সব যিনি করেছিলেন, তাঁকে ভারতের কিংবদন্তি ক্যাপ্টেনদের তালিকায় রাখা হয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় যদি কোচ হন সাফল্য় দিতে পারবেন, এমন ধারণা ক্রিকেট মহলের অনেকেই। তাঁরা যে ভুল ভাবেন না, তা প্রমাণ করে দিলেন স্বয়ং মহারাজই। এই প্রথম কোচের হট সিটে। --- ই‌ন্ডিয়াটু‌ডে

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ তিনি। দলকে ফাইনালে তুলে সৌরভ বুঝিয়ে দিলেন, চালকের আসনে বসলেই তিনি সাফল্য পান।

দক্ষিণ আফ্রিকা লিগে কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম অভিযান চরম সাফল্য় পেতে পারে। প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে নতুন ভাবে গড়ে তুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল সানরাইজার্স ইস্টার্ন কেপকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে প্রিটোরিয়া। এসএ-টোয়েন্টির ইতিহাসে এখনও পর্যন্ত কাপ জেতেনি তারা। প্রিটোরিয়ার কোচিং টিমে সৌরভের সহকারী দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার শন পোলক। এক সময় মাঠে তাঁরা ছিলেন প্রবল প্রতিদ্বন্দ্বী। এক সাক্ষাৎকারে সৌরভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেছেন পোলক।

পোলক বলেছেন,‘আমরা একসঙ্গে আবেগ ভাগ করে নিই। এমন মানুষের সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই আনন্দের। আমরা যতটা সম্ভব ধারাবাহিক থাকার চেষ্টা করেছি। দু’জনেরই বয়স পঞ্চাশের উপরে। তাই আমাদের মূল লক্ষ্য হল খেলোয়াড়দের সাহায্য করা। ক্রিকেটারদের উপর ভরসা রাখা ও বিশ্বাস করা।’ তিনি আরও বলেন,’কখনও কখনও আমরা সব কিছু প্লেয়ারদের উপর ছেড়ে দিই। দেখি, ওরা কী করে। আমাদের কোচিং ইউনিট খুব শক্তিশালী। সবাই অসাধারণ খেলেছে। সব ম্য়াচই উপভোগ করেছি আমরা।

পোলক স্পষ্ট করেন, অতীতে নিয়ে ভাবছে না প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডারের কথায়, ‘সবচেয়ে ভালো দিক হল, আমরা ফাইনালে পৌঁছেছি। এখন আমাদের সামনে সুযোগ। সেটা কাজে লাগানোর অপেক্ষায় রয়েছি।’ সব মিলিয়ে, কোচ সৌরভের নেতৃত্ব খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিয়েছেন। আর তাই প্রিটোরিয়া ক্যাপিটালস ইতিহাস গড়ার দোরগোড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়