শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:১৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ সুখবর। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিশেষ করে যেসব ভেন্যুতে খেলার মতো ফিট, সেখানে নির্বাচকরা সাকিবকে দলভুক্ত করবেন। দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকেই তাকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা।

পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ দলে খেলতে পারবেন সাকিব আল হাসান। সেইসঙ্গে তাকে আবারো কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি।

তার মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সঙ্গে আলোচনা করবেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইবিলিটি ফিটনেস স্বাপেক্ষ সিলেকশনের ক্ষেত্রে বিবেচিত করবে ক্রিকেট বোর্ড।’ উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়