শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ কেনো ভারতের বাইরে খেলতে পারবে না, আইসিসির কাছে কোনো ব্যাখ্যা আছে বলে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। সেই সাথে তিনি যোগ করেছেন, ভারত পারলে বাংলাদেশ কেনো নয়?

ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কায় খেলার জন্য আইসিসির কাছে মেইল করেছিল তারা। তবে বিসিবির দাবি নাকচ করে দিয়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার এমন সিদ্ধান্তের পর দ্বিমুখী নীতি নিয়ে সমালোচনা করছেন অনেকেই। এবার সেই কাতারে যোগ দিলেন গিলেস্পি। ---- ডেই‌লি ক্রিকেট

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিসিআই। যার ফলে আইসিসি তাদের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করে। গিলেস্পি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের বেলায় কেনো আইসিসির দ্বিমুখী নীতি?

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গিলেস্পি লিখেছেন, ‘বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না, আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে? আমার যত দূর মনে পড়ে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে রাজি হয়নি এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে দেওয়া হয়েছিল। তাহলে এখন বিষয়টি কীভাবে যুক্তিযুক্ত হয়?’

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডসও বাংলাদেশের বিশ্বকাপে না থাকা নিয়ে মন্তব্য করেছেন। গতকাল (শনিবার) ভারতে এক অনুষ্ঠানে তিনি এ–সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা সব সময় ভাবি খেলাধুলা থেকে রাজনীতি আলাদা রাখব, কিন্তু দুঃখজনকভাবে রাজনীতি আর খেলাধুলাকে পুরোপুরি আলাদা করা যায় না।

টানাপোড়েনের শুরু বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ায়। মূলত উগ্রবাদী কিছু গোষ্ঠীর হুমকির কারণে মুস্তাফিজকে নিয়ে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। 

তবে বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি বিসিবি। প্রতিক্রিয়া হিসেবে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় তারা। শুধু তাই নয়, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়