শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ, সহ-সভাপতি ওয়াসিফ ফারহান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের পরিচালক ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের।

জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত ২২ জানুয়ারির এক সরকারি পরিপত্রে ফেডারেশনের অ্যাডহক কমিটি এক বছরের মাথায় পুনর্গঠন করা হয়। এ পুনর্গঠনে সহ-সভাপতির পদে খন্দকার হাসান মুনীর সুমনের স্থলে ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়েরকে অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে কমিটির সদস্যপদ থেকে সাফিল রাজ আজগর কবীর এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিনিধিকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের নিয়মিত টেবিল টেনিস খেলোয়াড়। গত ১৬ জানুয়ারি শেষ হওয়া ৪০তম জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টে তিনি রাউন্ড অব ৬৪ পর্যন্ত অংশগ্রহণ করেন। 

খেলোয়াড় হিসেবে সক্রিয় থাকার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ২০২২ সালে তিনি ‘ফিউচার্স স্পোর্টিং ক্লাব’ নামে একটি আধুনিক টেবিল টেনিস ক্লাব প্রতিষ্ঠা করেন, যা নিয়মিতভাবে মহানগর লীগে অংশগ্রহণের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম ও বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে আসছে।

বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে রয়েছেন মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এইচ জামান। সহ-সভাপতি হিসেবে আছেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন বেগম তাহমিনা তারমিন বিনু। সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট), যুগ্ম সম্পাদক জাতীয় পদকপ্রাপ্ত প্রাক্তন খেলোয়াড় নাসিমুল হাসান কচি এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন মো. ইব্রাহিম হোসেন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন ডা. আতাইয়া রাব্বি মাহমুদ ইমন, বেগম পিয়া আফ্রিনা খালেদা হক, চট্টগ্রামের সংগঠক আবু সুফিয়ান নোমান, আইটিটিএফ লেভেল-টু কোচ মো. মাইনুল ইসলাম চিশতী, মহসিনুল আলম ঝিনু, আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলের অধিনায়ক মো. নাজমুল হোসাইন, বিকেএসপি এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়