শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০১:৪৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ ক্রিকে‌টের প্রস্তুতি ম্যাচে ইতালির ইতিহাস

স্পোর্টস ডেস্ক : বিশ্বাস করুন আর না-ই করুন ফুটব‌লের দেশ ইতা‌লি এবার ক্রিকে‌টে ই‌তিহাস রচনা কর‌লো। টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তারা নি‌জে‌দের মে‌লে ধ‌রে‌ছেন।

দুবাইয়ে অনুষ্ঠিত দুই দলের মধ্যকার তৃতীয় ওয়ার্ম-আপ ম্যাচে আই‌সি‌সির পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ডকে চার উইকেটে হারায় দলটি। প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশকে হারালো তারা। --  বিবিসি

এর আগে, শুক্রবার ও রোববার অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ ২–০ ব্যবধানে নিশ্চিত করেছিল আয়ারল্যান্ড।

ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। দলের হয়ে ওপেনার পল স্টার্লিং ৪৫ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল তিনটি ছক্কা ও দুটি চার। মাঝে মার্ক অ্যাডায়ার করেন ২৫ রান এবং বেন ক্যালিটজ যোগ করেন ২২ রান।

তবে শেষ দিকে বড় ধস নামে আয়ারল্যান্ডের ইনিংসে। মাত্র দুই ওভারের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়ে তারা যোগ করতে পারে মাত্র ১৬ রান। ফলে দুই বল বাকি থাকতেই শেষ হয় তাদের ইনিংস।

ইতালির হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ক্রিশান কালুগামাগে, যিনি ৩ উইকেট নিয়ে দেন ২৮ রান। এছাড়া গ্রান্ট স্টুয়ার্ট ও জেজে স্মাটস নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ইতালির শুরুটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। টপ অর্ডারে ওয়েন ম্যাডসেন ৩৯ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন। তার আউটের পর ইতালির স্কোর দাঁড়ায় ১০৮–৫। এরপর জিয়ান-পিয়েরো মিয়াদে দ্রুত ফিরে গেলে ১১১ রানে ছয় উইকেট হারায় দলটি। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ বলে ৪৪ রান।

এ অবস্থায় সপ্তম উইকেটে গ্রান্ট স্টুয়ার্ট ও মার্কাস ক্যাম্পোপিয়ানোর ৪৬ রানের জুটি ইতালিকে জয়ের পথে নিয়ে যায়। স্টুয়ার্ট ১৯ বলে ৩৩ রান করেন, আর ক্যাম্পোপিয়ানো করেন ৮ রান। তিন বল হাতে রেখেই জয়ের লক্ষ্য পূরণ করে ইতালি।

আয়ারল্যান্ডের হয়ে বল হাতে ম্যাথিউ হামফ্রিস ও মার্ক অ্যাডায়ার চার ওভার করে সমান ২ উইকেট নিয়ে দেন ২৩ রান।

স্কোরকার্ড : আয়ারল্যান্ড ১৫৪ অলআউট (১৯.৪ ওভার): স্টার্লিং ৪৫, অ্যাডায়ার ২৫, ক্যালিটজ ২২; কালুগামাগে ৩–২৮

ইতালি ১৫৭–৬ (১৯.৩ ওভার): ম্যাডসেন ৩৯, স্টুয়ার্ট ৩৩; হামফ্রিস ২–২৩, অ্যাডায়ার ২–২৩

ফল: ইতালির ৪ উইকেটের জয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়