শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ্য ক্রিকেটার্সের বি‌শ্লেষণ: বি‌পি‌এল বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ!

স্পোর্টস ডেস্ক :  দ্য ক্রিকেটার' মূলত চারটি মানদণ্ডের ভিত্তিতে লিগগুলোর বিচার করেছে। বিনোদনমূল্য, ক্রিকেটের মান, স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান। দশটি লিগের মধ্যে চালানো এই পর্যালোচনায় বিপিএল তিনটি ক্যাটাগরিতেই রয়েছে দশ নম্বরে। কেবল স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০ রয়েছে দশম স্থানে, যেখানে বিপিএল নবম।

সামগ্রিক বিচারে আইপিএল, বিগ ব্যাশ, এসএ টি-টোয়েন্টি, দ্য হানড্রেড তো বটেই, বিপিএলের চেয়ে এগিয়ে রয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটও। --- ডেই‌লি স্টার

অনুমিতভাবেই বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ভারতের আইপিএল রয়েছে শীর্ষে, তারপরেই দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির  অবস্থান। ক্রিকেটের মান এবং গ্রহণযোগ্যতার দিক থেকে আইপিএল এক নম্বরে থাকলেও বিনোদনের দিক থেকে এসএ টি-টোয়েন্টিকে প্রথমে রাখা হয়েছে।

দ্য ক্রিকেটার' তাদের ব্যাখ্যায় বলেছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণেই কম রেটিং পেয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাদের মতে, 'সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট ছিল এলপিএল এবং বিপিএল, যেগুলোর সঙ্গে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ লেগেই আছে'। ব্যাখ্যায় আরও বলা হয়, উভয় টুর্নামেন্টেই ভালো করার স্পষ্ট সম্ভাবনা রয়েছে—বিশেষ করে ১৭ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে—কিন্তু তারা একই ধরনের সমস্যায় ভুগছে: ফ্র্যাঞ্চাইজি মালিকানায় ঘন ঘন পরিবর্তন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, খেলোয়াড়দের দলবদলের উচ্চ হার এবং বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারে একটি অস্থিতিশীল সময়সূচী।

সামগ্রিক বিচারে এলপিএল নবম স্থানে থাকলেও বিপিএল রয়েছে তালিকার একদম নিচে অর্থাৎ দশম স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়