শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:৩৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : এক‌টি ইচ্ছাপূরণ বা‌কি র‌য়ে গে‌ছে ব্রা‌জি‌লের। সেটা হ‌লো ক্লাব বিশ্বকা‌পের আ‌য়োজন।ই‌তোম‌ধ্যে তারা দুইবার ছেলেদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে। মেয়েদের বিশ্বকাপের আগামী আসরের স্বাগতিক তারা। এবার তাদের ভাবনায় ক্লাব বিশ্বকাপ। ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী দেশটি।

নিজেদের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে ফিফাকে জানিয়েছে তারা। রিও দে জেনেইরোতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে।

আগামী বছরের নারী বিশ্বকাপের প্রস্তুতি দেখতে ব্রাজিলে গিয়েছেন ফিফা সভাপতি। আগামী বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলের ৮টি শহরে হবে বিশ্বকাপ। এর ফাঁকেই ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা করেছে দুই পক্ষ।

ব্রাজিলের ফেডারেশনের সভাপতি সামির শৌদ গত বছরই বলেছিলেন, ২০২৯ ক্লাব বিশ্বকাপ তারা আয়োজন করতে চান। এবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব গেল।

নতুন আঙ্গিকে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর গত বছর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেই আসরের জন্য কোনো বিডিং পদ্ধতি ছিল না। ফিফাই বেছে নিয়েছিল স্বাগতিক দেশ। ২০২৯ ক্লাব বিশ্বকাপের স্বাগতিক নির্ধারণের পদ্ধতি এখনও চূড়ান্ত করেনি ফিফা।

২০২৯ আসরের জন্য ব্রাজিলের একটি দল এর মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। গত বছরের কোপা লিবার্তাদোরেস জিতে পরের ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়