শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ চলাকালীন যে মেয়ের সঙ্গে দেখা করছিলেন ক্রিকেটার যুবরাজ সিং

ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং নিজের ক্যারিয়ারে একাধিক সম্পর্কের গুঞ্জনের মুখে পড়েছিলেন। যেখানে প্রজন্মের সবচেয়ে বর্ণিল ও জনপ্রিয় ক্রিকেটারদের একজন হওয়ায়, তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

টেনিস তারকা সানিয়া মির্জার ইউটিউব টক শো ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-তে অংশ নিয়ে যুবরাজ একটি ঘটনার কথা স্মরণ করেন, যেখানে গণমাধ্যম অকারণে একটি গুজব ছড়িয়ে দিয়েছিল। ৪৪ বছর বয়সী এই তারকা জানান, তিনি কেবল তার ম্যানেজারকে স্বাভাবিকভাবে আলিঙ্গন করেছিলেন, কিন্তু সেটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন তিনি ম্যাচ চলাকালীন কোনো মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

যুবরাজ বলেন, ‘আমার একজন এজেন্ট ছিল, যার সঙ্গে আমি তখনই কাজ শুরু করেছি। দেখা হওয়ার সময় আমি তাকে একটা আলিঙ্গন করেছিলাম। সাধারণত কাউকে দেখা হলে যেমন আলিঙ্গন করা হয়। কিন্তু তারা বিষয়টিকে এমনভাবে ঘুরিয়ে দিল যেন আমি ম্যাচের মাঝখানে কোনো মেয়ের সঙ্গে দেখা করছি।’

যদিও তিনি স্বীকার করেন যে ক্রিকেটার ও সেলিব্রিটিদের ক্ষেত্রে সম্পর্কের গুঞ্জন খুবই স্বাভাবিক, তবে শুধুমাত্র পাঠকসংখ্যা বাড়ানোর জন্য এ ধরনের বিতর্ক তৈরির জন্য তিনি গণমাধ্যমের কড়া সমালোচনা করেন।

তিনি আরও বলেন, ‘এটা আমাদের জীবনেরই একটা অংশ। গণমাধ্যম যদি বিতর্কিত বা নেতিবাচক মন্তব্য না করে, তারা ভাবে মানুষ পড়বে না। আমার মনে হয়, ইতিবাচকতার চেয়ে নেতিবাচকতাই বেশি ছড়ানো হয়। আরও বেশি ইতিবাচক গল্প থাকা উচিত।’

২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া যুবরাজ ২০১৯ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। তিন সংস্করণ মিলিয়ে ভারতের হয়ে ৩৯৮টি ম্যাচ খেলেছেন তিনি এবং তার সংগ্রহে রয়েছে ১১ হাজারের বেশি রান।

দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে নিজের নামের পাশে যুক্ত করেছেন অসংখ্য রেকর্ড। বিশেষ করে ২০১১ সালের বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে যুবরাজ ছিলেন অসাধারণ। ওই আসরে তিনি ৩০০–এর বেশি রান ও ১৫টি উইকেট নেওয়া প্রথম অলরাউন্ডার হিসেবে ইতিহাস গড়েন। সেই বিশ্বকাপে ৩৬২ রান ও ১৫ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন এবং জিতেছিলেন চারটি ম্যাচসেরা পুরস্কারও।

২০১৯ সালে অবসরের ঘোষণা দেওয়া যুবরাজ সিংয়ের ক্যারিয়ারে রয়েছে ৩০৪টি ওয়ানডে, ৫৮টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ও ৪০টি টেস্ট ম্যাচ। দুর্দান্ত ফিল্ডিং, বিধ্বংসী ব্যাটিং কিংবা বুদ্ধিদীপ্ত বোলিং—সব দিক দিয়েই ম্যাচ জেতানোর ক্ষমতা থাকা এক অনন্য ক্রিকেটার হিসেবে তিনি নিজের জায়গা পাকাপোক্ত করে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়