শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:৩৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিক্সিংয়ের অভিযোগ বুলবুলের বিরুদ্ধে: তদন্তের বিষয়ে যা বলল বিসিবি

বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্তের খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি বোর্ডের নজরে এসেছে । এসব তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিসিবি।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া। অ্যালেক্স মার্শাল ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে এ ধরনের কোনো তদন্তের অস্তিত্ব নেই। 

লিখিত বক্তব্যে অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আমি বিসিবি সভাপতি আমিনুলের ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্ত করছি, এটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া অভিযোগ।’

বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বোর্ড ও বাংলাদেশ ক্রিকেটের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতীয়মান হয়।

ভুয়া তথ্য ছড়ানোর কারণে থানা জিডি করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রেক্ষাপটে, ভুয়া তথ্য ছড়ানো সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম/পেজ এবং দায়ীদের বিরুদ্ধে বিসিবি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় ৩০.০১.২০২৬ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) নং ৩৮৬৭ দায়ের করা হয়েছে।

 এতে আরও বলা হয়, বিসিবি মানহানির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং বিসিবি, এর খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত এ ধরনের কুচক্রী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও/অথবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জনসাধারণ ও গণমাধ্যমকে অনুরোধ জানাচ্ছে-যাচাইহীন তথ্য শেয়ার বা প্রচার থেকে বিরত থাকতে এবং সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য কেবলমাত্র আনুষ্ঠানিক উৎসের ওপর নির্ভর করতে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়