শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে ভার‌ত একমাত্র আকর্ষণীয় দল, বল‌লেন সৌরভ গাঙ্গু‌লি  

স্পোর্টস ডেস্ক : তিন দিন আগেই কলকাতায় ফিরেছেন দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি লিগে কোচিং পর্ব সেরে। তারপরই পুরোদমে প্রশাসক হিসাবে কাজ শুরু করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে ইডেন ঢুকে প্রথমে স্টেডিয়াম ও মাঠ পরিদর্শন করলেন। শেষবেলায় নানা খুঁটিনাটি বিষয়ে কর্তাদের নির্দেশও দিলেন। তারপর একটার পর একটা বৈঠক সারলেন সিএবি সভাপতি।

আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর সপ্তাহখানেক বাকি। প্রথমদিনই ম্যাচ রয়েছে ইডেনে। তাই প্রস্তুতিতে যেন কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে চান সৌরভ। পাশাপাশি এদিন আসন্ন বিশ্বকাপ নিয়েও মুখ খুলেছেন তিনি। ভারতের প্রাক্তন অধিনায়ক বেছে নিয়েছেন সেমিফাইনালের সম্ভাব্য চার দলকে। সৌরভের কথায়, “কারা সেমিফাইনাল খেলবে সেটা এখনই বলা কঠিন। তবে ভারতের সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা বেশি।

সূর্যকুমার যাদবদের ভূয়সী প্রশংসা করে সৌরভ আরও বলেন, বিশ্বকাপে সবচেয়ে আকর্ষণীয় দল অবশ্যই ভারত। অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকাও দৌড়ে আছে। নিউজিল্যান্ডের কথাও বলব। ওরা এই বিশ্বকাপের কালো ঘোড়া। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দুরন্ত Iব্যাটিং করছে ভারত। তা নজর এড়ায়নি সৌরভের। ভারতের শক্তি প্রসঙ্গে তাঁর বার্তা, ভারতের ব্যাটিং লাইন আপ তো দুর্দান্ত। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবরা তো আছেই। ঈশান কিষানও ভালো ফর্মে রয়েছে। সঙ্গে বোলিংয়ে জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী আছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই ইডেন পরিদর্শনে এসেছিলেন আইসিসি প্রতিনিধিরা। মাঠ থেকে শুরু করে কর্পোরেট বক্স, দর্শকাসন এবং ইডেনের অন্যান্য পরিকাঠামো ঘুরে দেখে এই যৌথ প্রতিনিধি দল। বিশ্বকাপের প্রস্তুতি দেখে তাঁরা সন্তুষ্ট। তবে গ্রুপ পর্বে এবার এমনিতেই ইডেনে কোনও বড় ম্যাচ নেই। বাংলাদেশ না খেলায় দর্শকদের আগ্রহ আরও কমবে বলেই অনুমান। সুপার এইটে ভারতের একটা ম্যাচ পেয়েছে ইডেন। গ্রুপ পর্বে মাঠ ভরবে কি না, সেটা নিয়ে প্রশ্ন ছিলই। যদিও সিএবি কর্তারা এসব নিয়ে ভাবছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়