শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০১:১৯ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ ম‌্যা‌চের আ‌গে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার জন্য চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান। টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন অনূর্ধ্ব-১৯ দলের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ শায়ান।

এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের বিপক্ষে রোববারের ম্যাচ তো বটেই, পাকিস্তান যদি সেমি-ফাইনালে উঠতে পারে, সেখানেও খেলা হবে না ১৮ বছর বয়সী শায়ানের।

বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচ সিনারিও ভিত্তিক অনুশীলনে উইকেটকিপিং করার সময় এক পেসারের বল গিয়ে আঘাত করে শায়ানের নাকে। পরে হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে, শায়ানের নাকে চিড় ধরা পড়ে। 

আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে যথাসময়ে বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে পাকিস্তান। 

ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেমি-ফাইনালের টিকিট পাওয়ার জন্য এই ম্যাচে শুধু জিতলেই হবে না, বেশ কঠিন সমীকরণও মেলাতে হবে তাদের। আর এই ম্যাচের আগেই শায়ানের ছিটকে যাওয়া তাদের জন্য বড় ধাক্কাই বটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়