শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি–টুয়েন্টি বিশ্বকাপ বাছাই: নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ফিফটিতে বাংলাদেশের সাতে সাত

জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয়েছে আগেই। আজ বাছাইয়ের শেষ ম্যাচেও জয় তুলে নিল টাইগ্রেসরা। নেপালের মুলপানিতে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয় ৭ উইকেটে। ডাচদের দেয়া ১০২ রানে লক্ষ্যে ২০ বল হাতে রেখেই পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যক্তিগত ফিফটি ছুঁয়ে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাছাইপর্বের ৭ ম্যাচের সবগুলোতেই জয়ের মালা পড়লো বাংলাদেশ।

আগেই টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলা বাংলাদেশ নারী দল আজ নেমেছিল বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে। নেপালের আপার মুলপানিতে হওয়া ম্যাচটিতে ডাচদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস করে ৬ উইকেটে ১০২। বাংলাদেশ ২০ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক নিগার সুলতানা ৫০ রান করে অপরাজিত থাকেন।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ফেরেন ৬ রানের মধ্যে। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন নিগার। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলে নিগারের সঙ্গে জুটি বাঁধেন সোবহানা মোস্তারি।

এ জুটিই বাংলাদেশকে নিয়ে যায় জয়ের পথে। নিগার-মোস্তারির জুটিতে ৩৭ বলে যোগ হয় ৫৭ রান। নিগার ৭ চারে ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। আন্তর্জাতিকটি নারী টি-টুয়েন্টিতে এটি তাঁর দশম ফিফটি। তাঁর সঙ্গে মোস্তারি মাঠ ছাড়েন ২৩ বলে ৩৩ রান করে। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামা নেদারল্যান্ডসকে শুরুতেই বড় চাপে ফেলেন বোলাররা। মাত্র ২৩ রানের মধ্যে দলটির ৫ উইকেট তুলে নেন নাহিদা-রাবেয়া-মারুফারা। নাহিদা ৪ ওভারে ১ মেডেনসহ ১০ রানে নেন ৩ উইকেট। নেদারল্যান্ডসকে শুরুর বিপর্যয় থেকে উদ্ধার করে রবিন রাইকে ও সানিয়া খুরানার ষষ্ঠ উইকেট জুটি।

শেষ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনের জুটিতে যোগ হয় ৭৮ রান। রাইকি ৩৯ রান করে আউট হলেও খুরানা অপরাজিত থাকেন ৪৩ রানে। তবে শেষ পর্যন্ত ১০২ রানের সংগ্রহ দলটির জয়ের জন্য যথেষ্ট হয়ে ওঠেনি। বাংলাদেশ জিতে গেছে বড় ব্যবধানে।

২০২৬ আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ৭ ম্যাচ খেলে ৭টিতেই জিতল। নেদারল্যান্ডস জিতেছে ৫টিতে। আগামী জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পাশাপাশি আয়ারল্যান্ড এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস নারী দল: ২০ ওভারে ১০২/৬ (খুরানা ৪৩*, রাইকি ৩৯ নাহিদা ৩/১০, মারুফা ১/১৪)। বাংলাদেশ নারী দল: ১৬.৪ ওভারে ১০৫/৩ (নিগার ৫০*, মোস্তারি ৩৩* সেইগার্স ১/৯)। ফল: বাংলাদেশ নারী ক্রিকেট দল ৭ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: নাহিদা আক্তার। সূত্র: প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়