শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট আমা‌দের সিদ্ধান্ত নয়:  সালমান আ‌লি আঘা

স্পোর্টস ডেস্ক : গত রোববার পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে, তারা পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে। তবে ভারতের বিপক্ষে পাকিস্তান দল মাঠে নামবে না। অর্থাৎ বিশ্বকাপে বাকি ম্যাচ খেললেও ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না তারা। সূচি অনুযায়ী ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে হওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গটি ওঠে। সালমান এক প্রশ্নে বলেন, 'হ্যাঁ, অবশ্যই আমরা যাব (শ্রীলঙ্কায়)। কিন্তু এটা (ভারতের বিপক্ষে না খেলা) আমাদের সিদ্ধান্ত নয় এবং এ বিষয়ে আমাদের কিছু করার নেই। আমাদের সরকার ও চেয়ারম্যান আমাদের যা নির্দেশ দেবেন, আমাদের তা মেনে চলতে হবে। আমরা সেটাই করব।'

এদিকে পাকিস্তানের এমন সিদ্ধান্তে কঠোর অবস্থান নিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এই বয়কটের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে।

এক বিবৃতিতে আইসিসি বলেছে, 'আইসিসি আশা করে পিসিবি তাদের দেশের ক্রিকেটের ওপর এরH দীর্ঘমেয়াদী প্রভাবের কথা বিবেচনা করবে। কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার অন্যতম অংশীদার তারা নিজেরাই।

সংস্থাটি আরও যোগ করে, 'জাতীয় নীতি নির্ধারণে আইসিসি সরকারের ভূমিকাকে সম্মান জানালেও, এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট কিংবা পাকিস্তানসহ বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কল্যাণের কথা বিবেচনা করে নেওয়া হয়নি।

ভারত-পাকিস্তানের বৈরিতা দীর্ঘদিনের। গত এশিয়া কাপে দুই দল ফাইনালসহ তিনবার মুখোমুখি হলেও খেলোয়াড়দের মধ্যে করমর্দন হয়নি।

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান পুরনো বিরোধ আবার নতুন করে জাগিয়েছে।  বাংলাদেশের তারকা মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিলে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আইসিসির কাছে বিসিবি ভেন্যু বদলের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। আইসিসির বোর্ড সভায় বিসিবির দাবির বিপক্ষে ভোট দেয় পিসিবি ছাড়া সব সদস্য দেশ। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। 

এতে প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করছে বলে জানায় পাকিস্তান। দেশটির কিছু গণমাধ্যমে খবর আসে তারা বিশ্বকাপে অংশই নেবে না। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিল পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়