শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে

স্পোর্টস ডেস্ক : খেলার শুরু থে‌কে শেষ পর্যন্ত নিরঙ্কুশ প্রাধান‌্য বজায় রা‌খে ম‌্যান‌চেস্টার সি‌টি। দল‌টি
প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে তিনবার জালের দেখা পায়। বিরতির পর নিউক্যাসল ইউনাইটেড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও অভাবনীয় কিছু করতে পারল না। লিগ কাপের শিরোপাধারীদের বিদায় করে ফাইনালে উঠল পেপ গুয়ার্দিওলার দল।

সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-১ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে সিটি। -- বি‌ডি‌নিউজ

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ওমার মার্মাউশের জোড়া গোলের পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান টিজানি রেইন্ডার্স। বিরতির পর নিউক্যাসলের গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা।

২০২১ সালে প্রতিযোগিতাটিতে নিজেদের অষ্টম শিরোপা জয়ের পর এই প্রথম ফাইনালে উঠল সিটি। আগামী ২২ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে গুয়ার্দিওলার দল খেলবে আর্সেনালের বিপক্ষে।

ঘরের মাঠে সপ্তম মিনিটেই এগিয়ে যায় সিটি। সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন মার্মাউশ। তিনি শট নেওয়ার মুখে স্লাইডে চ্যালেঞ্জ জানান প্রতিপক্ষের একজন, তবে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে।

২৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান মার্মাউশ। বাঁ দিক থেকে অ্যান্টোয়ান সেমেনিওর ক্রস গোলমুখে নিউক্যাসল ডিফেন্ডার কিরান ট্রিপিয়ার ক্লিয়ার করতে ব্যর্থ হলে হেডে জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড।

প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ৩২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে স্বাগতিকরা। বক্সের ভেতর থেকে নিচু শটে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। দুই লেগ মিলিয়ে তখন ৫-০ গোলে এগিয়ে সিটি।

দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে নিউক্যাসল। ৬২তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান এলাঙ্গা। ডান দিকে সিটির দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে আরেকজনের বাধা এড়ান তিনি, এরপর দূরের পোস্ট দিয়ে খুঁজে নেন ঠিকানা। পরের কয়েক মিনিটে আরও কিছু সুযোগ পায় সফরকারীরা; কিন্তু কাজে লাগাতে পারেনি তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়