শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে

স্পোর্টস ডেস্ক : বহুদিন ধরে প্রচলিত নিয়মে বড় সড় পরিবর্তন এনেছে এমসিসি। পরিবর্তন করেই ক্রিকেটের নতুন আইন প্রকাশ করেছে তারা। নতুন আইনে বলা হয়েছে, টেস্ট-সহ দিনের ক্রিকেটে দিনের শেষ ওভারে যদি উইকেট পড়ে, তবুও ওভার শেষ হবে না। পুরো ওভার শেষ করতে হবে। নতুন ব্যাটারকে মাঠে নেমে খেলা শুরু করতে হবে।

মঙ্গলবার এমসিসি আনুষ্ঠানিকভাবে নতুন সংস্করণের লজ অফ ক্রিকেট প্রকাশ করেছে। তাদের তরফ থেকে জানানো হয়, মোট ৭৩টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পাশাপাশি ভাষা সংক্রান্ত  কিছু সংশোধন আনা হয়েছে। 

২০১৭ সালের কোড কার্যকর হওয়ার পর এটি এমসিসি-র তৃতীয় বড় সংশোধন। এর আগে ২০১৯ ও ২০২২ সালে আইনে কিছু পরিবর্তন এনে তা প্রকাশ করা হয়েছিল। সব ঠিকঠাক থাকলে সংশোধিত নতুন নিয়ম ১ অক্টোবর থেকে কার্যকর করা হতে পারে। 

এমসিসি-র তরফে জানানো হয়েছে, এই পরিবর্তের মূল উদ্দেশ্য হল,  ক্রিকেটের আইনগুলোকে বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক করে তোলা। ক্রিকেটারদের কাছে খেলাটাকে আরও সঙজবোধ করে তোলা। 

পরিবর্তনগুলোর মধ্যে একটি হল, ওপেন-এজ ক্রিকেটে ল্যামিনেটেড ব্যাট ব্যবহার করতে দেওয়ার অনুমতি। আগে জুনিয়র ক্রিকেটে এরকম ধরনের ব্যাট ব্যবহার করার ছাড়পত্র দেওয়া হয়েছিল। 

ওভারথ্রো-সংক্রান্ত নিয়ম নতুন করে লেখা হয়েছে। ক্রিকেটারদের আচরণ-সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। নিয়ম কার্যকরী হলে আম্পায়াররা ৫ রান পেনাল্টি দিতে পারবেন। বিশ্বকাপের আগেই একাধিক পরিবর্তনের কথা জানাল এমসিসি। কার্যকর হবে বিশ্বকাপের পরে অক্টোবরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়