শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি 

স্পোর্টস ডেস্ক : চল‌তি মা‌সের ১৫ তা‌রিখ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল এক ব্লকবাস্টার ম্যাচে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কলম্বোয় অনুষ্ঠিতব্য ওই ম্যাচ বর্জনের সিদ্ধান্তকে “যথাযথ” বলে উল্লেখ করেছেন। রোববার পাকিস্তান সরকার বিশ্বকাপের জন্য দলের শ্রীলঙ্কা সফরের অনুমোদন দিলেও, গ্রুপ পর্বে টুর্নামেন্টের সহ-আয়োজক ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার ঘোষণা দেয়। ফলে ২০ দলের এই টুর্নামেন্ট তার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়েছে।

এই প্রেক্ষাপটে ‘মিস্টার ক্রিকেট ইউএই’ পডকাস্টে ব্রেট লি বলেন, চলুন রাজনীতিকে এর বাইরে রাখি। আমি সত্যিই চাই ম্যাচটা হোক। আশা করি তারা সুযোগটা পাবে, কারণ এটা হবে ভীষণ রোমাঞ্চকর। ভারত-পাকিস্তান খেললে পুরো বিশ্ব তাকিয়ে থাকে।

২০১২ সালে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করা এই অজি পেসার স্পষ্টভাবে মনে করেন, এই ম্যাচ শুধু দুই দেশের নয়, পুরো ক্রিকেটবিশ্বের জন্যই একটি বিশেষ আকর্ষণ।

মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে পুরো টুর্নামেন্টের প্রস্তুতিতে। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তার উদ্বেগে ভারতে বাংলাদেশ খেলতে অস্বীকৃতি জানালে, তাদের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হয় স্কটল্যান্ড। তবে আইসিসি এসব উদ্বেগ নাকচ করে দেয়। একই সঙ্গে, পাকিস্তানের সমর্থনে বাংলাদেশ যে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি তোলে, সেটিও আইসিসি প্রত্যাখ্যান করে, কারণ এত দেরিতে সূচি পরিবর্তনকে তারা অবাস্তব বলে মনে করে।

যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ভারত ম্যাচ বয়কটের বিস্তারিত কারণ ব্যাখ্যা করেনি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়