শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইতা‌লি‌তে কখনো যান‌নি অথচ সেই দেশের হয়েই খেলবেন ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি। আইসিসির আয়োজিত মেগা ইভেন্টে এটাই ইতালির প্রথম অংশগ্রহণ। বৈশ্বিক এ টুর্নামেন্টে ৯ তারিখ প্রথমবার খেলতে নামবে ইতালি। এদিন দলটির হয়ে মাঠে নামবেন এমন একজন ক্রিকেটার, যিনি কিনা কখনোই ইতালি যাননি।

সেই ক্রিকেটার হলেন জে জে স্মাটস। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ক্রিকেটার প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও খেলেছেন। তবে বৈবাহিক সূত্রে ইতালির নাগরিক তিনি। আছেন দেশটির বিশ্বকাপের স্কোয়াডেও।

ইতালির মেয়েকে বিবাহ করলেও কখনো দেশটিতে যাননি স্মাটস। তবে তার দাবি, ইতালিয়ান মানসিকতা তিনি ইতিমধ্যেই কিছুটা বুঝে গেছেন এবং নিজেকে এই দলে মানিয়ে নিতে পারছেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে স্মাটস বলেছেন, ‘ইতালিয়ান মানুষ খুবই আবেগপ্রবণ। আমরা যখন খেলি, সেই আবেগটা মাঠে ফুটে ওঠে। আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের প্রথম জয়টা আমি নিজে দেখেছি ও অনুভব করেছি। এটা বড় কোনো দলের বিপক্ষে ইতালির প্রথম জয়। আমরা এখন বিশ্বাস করি, এমন দলগুলোর সঙ্গেও আমরা লড়তে পারি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে স্কটল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। সেই সাথে নিশ্চিত করেছিল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ। তবে বাছাইয়ে ইতালি দলের অংশ ছিলেন না স্মাটস। ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের সাথে তার আলোচনা চলছিল অনেকদিন ধরেই। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের আগে তাকে স্কোয়াডে ভিড়িয়েছে দেশটি।

স্মাটস বলেন, ‘প্রায় দুই বছর ধরে আমাদের কথাবার্তা চলছিল। কিন্তু সূচি, ঘরোয়া লিগের চুক্তি, এসব কারণে তখন কিছুই চূড়ান্ত করা যায়নি।

লম্বা সময় ধরে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন স্মাটস। শুধু তাই নয়, ২০১৭ থেকে ২১ সাল পর্যন্ত প্রোটিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়