শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্যবংশীর ব‌্যা‌টিং ঝড়, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন 

স্পোর্টস ডেস্ক : অ‌বিশ্বাস‌্য এক রেকর্ড গড়‌লেন সূর্যবংশী। তাও আবার নি‌জের রেকর্ড ভে‌ঙে। ইংল্যান্ডের বিপক্ষে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে ধ্বংসলীলা চালিয়ে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করেছেন বৈভব সূর্যবংশী। যুব ওয়ানডে ক্রিকেটের ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার পাশাপাশি ভারতের বাঁহাতি এই গড়েছেন একাধিক রেকর্ড।

শুক্রবার হারারেতে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ভেঙে দেন সবশেষ যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের সমীর মিনহাসের ১৭২ রানের রেকর্ড।

শুধু তাই নয়, সূর্যবংশীর এই ইনিংসটি আইসিসির যেকোনো টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৯ বা সিনিয়র লেভেল) ফাইনালেরই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এর আগে ২০২২ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির ১৭০ রান ছিল সর্বোচ্চ। --- অলআউট স্পোর্টস

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটিই কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ স্কোর। আগের রেকর্ডটি ছিল রাজ বাওয়ারের অপরাজিত ১৬২ রান, ২০২২ আসরে উগান্ডার বিপক্ষে। এছাড়া যুব ওয়ানডেতে সূর্যবংশীর এই ইনিংসটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে থাকা আম্বাতি রাইডু ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানে অপরাজিত ছিলেন।

রেকর্ড গড়া ইনিংসে সূর্যবংশী মোট ছক্কা হাঁকান ১৫টি, যা যুব ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ। ভেঙে দিয়েছেন গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হাঁকানো নিজেরই ১৪টি ছক্কার রেকর্ড।

১৫ ছক্কার পাশাপাশি ১৫টি চার মেরে বাউন্ডারি থেকেই ১৫০ রান নেন সূর্যবংশী। যুব ওয়ানডের ইতিহাসে বাউন্ডারি থেকে এত রান আগে কেউ করতে পারেনি। আগের সর্বোচ্চ ছিল শ্রীলঙ্কার হাসিথা বয়াগোদার ১২৪ রান, ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে। সেই ইনিংসে ২৮টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

যুব ওয়ানডের এক ইনিংসে সবচেয়ে বেশি ৩০টি বাউন্ডারি হাঁকানো বয়গোদার রেকর্ডে ভাগ বসালেন ১৪ বছর বয়সী সূর্যবংশী।

এদিন ৭১ বলে দেড়শ রান পূর্ণ করেন তিনি, যা যুব ওয়ানডেতে দ্রুততম। ভেঙে দেন আরব আমিরাতের বিপক্ষে তারই গড়া ৮৪ বলের রেকর্ডটি। এছাড়া ৫৫ বলে করা তার সেঞ্চুরিটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। তার ওপরে আছেন চলতি আসরেই জাপানের বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি হাঁকানো অস্ট্রেলিয়ার উইল ম্যালাকজুক।

মাত্র ২৫টি ইনিংসে যুব ওয়ানডেতে ১১০টি ছক্কা মেরেছেন সূর্যবংশী। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের জাওয়াদ আবরার হাঁকিয়েছেন ৫৫টি ছক্কা। এছাড়া এই ফরম্যাটে আর কোনো ব্যাটারেরই ৪০টি ছক্কাও নেই।

এই ইনিংসের মাধ্যমে সূর্যবংশী যুব ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। তার মোট সংগ্রহ এখন ১ হাজার ৪১২ রান। এতদিন ১ হাজার ৪০৪ রান নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন বিজয় জোল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়