স্পোর্টম ডেস্ক : নিরাপত্তার কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের। ফলে নিজ দেশেই টি-টোয়েন্টি কাপ খেলছে টাইগাররা।
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলি আগারা।
আগামী ১২, ১৪ এবং ১৬ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলে জানা যাচ্ছে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।