শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা 

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালে আইপিএল জিতেছিলেন বিরাট কোহলি। ২০২৪ ও ২০২৬ সালে মেয়েদের আইপিএলও জিতেছে আরসিবি। সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিক্রি হওয়া প্রায় নিশ্চিত। শোনা যাচ্ছে, আরসিবি কিনতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার আব্রাম গ্লেজার।

প্রসঙ্গত, আরসিরি কেনার জন্য ১.৮ বিলিয়ন ডলার বা ১৮ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছেন গ্লেজার। আর গ্লেজার পরিবারের মূল ব্যবসা ল্যান্সার ক্যাপিটালের নামে দরপত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর, জমা পড়া দরপত্রগুলির মধ্যে গ্লেজারদের দেওয়ার দামই সর্বোচ্চ। ---আজকাল

আগ্রহী ক্রেতাদের মধ্যে থেকে বেছে নিয়ে একটি সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধারের সংস্থাও।

একাই আরসিবি কেনার আগ্রহ প্রকাশ করেছেন গ্লেজার। অন্য কোনও ব্যক্তি বা সংস্থার সঙ্গে জোট করেননি। আইপিএলের দলটির একক মালিকানা চান তিনি। সে কারণে তাঁর সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। প্রায় এক দশক ধরে বিশ্বের অন্যতম বিত্তবান ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টারের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাঁর পক্ষে যেতে পারে। সেক্ষেত্রে আরসিবি এক মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি হতে পারে। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত আইএল টি–২০–র দল ‘ডেজার্ট ভাইপার’–এর মালিকও তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়