শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপের টুর্নামেন্টসেরা একাদশে জায়গা পায়‌নি বাংলাদেশের কো‌নো ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ইয়ান বিশপ, লিডিয়া গ্রিনওয়ে, অ্যান্ডি ফ্লাওয়ার ও টেলফোর্ড ভিসের নির্বাচক প্যানেল একাদশ সাজিয়েছে ৭ দেশের ক্রিকেটার দিয়ে। আইসিসি এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে।

টুর্নামেন্টসেরা একাদশে নেই বাংলাদেশের কেউ। যুবা টাইগাররা সুপার সিক্সে উঠলেও এক ম্যাচ হাতে রেখেই সেমির দৌড় থেকে বাদ পড়ে। অবশ্য আসর শেষ করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে শান্ত্বনার জয় দিয়ে। -- সময়‌নিউজ

ইংল্যান্ডের তিনজন হলেন থমাস রিউ, বেন মায়েস ও মানি লুমসডেন। ভারতের দুজন বৈভব সূর্যবংশী ও কানিশক চৌহান। এদের মধ্যে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান করা রিউ ১১ সদস্যের দলের অধিনায়ক। মায়েস করেছেন আসরের সর্বোচ্চ রান। ৭ ম্যাচে তার ৪৪৪ রান এসেছে ৭৪ গড় ও ১১২.৪০ স্ট্রাইকরেটে। রানের হিসাবে এরপরই সূর্যবংশী। ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলা এই ওপেনার ১৬৯.৪৯ স্ট্রাইকরেটে করেছেন ৪৩৯ রান।

১৬ উইকেট নিয়ে মানি লুমসডেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। সেমিফাইনালে ভারতের কাছে হারা আফগানিস্তানের দুজন সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এদের মধ্যে ফয়সাল খান তৃতীয় সর্বোচ্চ রান করেছেন, নুরিস্তানি ওমরজাই নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট।

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে সেরা একাদশে আছেন। ১২তম প্লেয়ার হিসেবে আছেন ভারতের হেনিল প্যাটেল।

টুর্নামেন্টসেরা একাদশ :
বৈভব সূর্যবংশী (ভারত), ভিরান চামুদিথা (শ্রীলঙ্কা), ফয়সাল খান (আফগানিস্তান), থমাস রিউ (অধিনায়ক, ইংল্যান্ড), অলিভার পিক (অস্ট্রেলিয়া), বেন মায়েস (ইংল্যান্ড), কানিশক চৌহান (ভারত), নুরিস্তানি ওমরজাই (আফগানিস্তান), ভিতেল লস (ওয়েস্ট ইন্ডিজ), আলী রাজা (পাকিস্তান) ও মানি লুমসডেন (ইংল্যান্ড)। ১২তম প্লেয়ার: হেনিল প্যাটেল (ভারত)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়