শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে অভিষিক্ত ইতালিকে উড়িয়ে দিল স্কটল্যান্ড

প্রথমবার বিশ্বকাপে আসা ইতালির শুরুটা ভালো হলো না। জর্জ মুনসির ফিফটিতে দুইশো ছাড়ানো পুঁজি নিয়ে নবাগত দলটিকে অনায়াসে হারিয়েছে স্কটল্যান্ড।

কলকাতার ইডেন গার্ডেন্সে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি ছিল একপেশে। ‘আজ্জুরি’দের ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড।

আগে ব্যাট করতে নেমে মুনসির ৫৪ বলে ৮৪, ব্র্যান্ডন ম্যাকমুলানের ১৮ বলে ৪১ ও মাইকেল লিস্কের ৫ বলে ২২ রানের ঝড়ে ২০৭ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে চোটের কারণে মাঠ ছাড়া অধিনায়ক ওয়েইন ম্যাডসনকে ছাড়া ব্যাট করে ১৩৪ রানে থামে ইতালি।

স্কটল্যান্ড প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল তারা।

বিশাল রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম বলেই জাস্টিন মুস্কাকে হারায় ইতালি। তার বড় ভাই অ্যান্তনি মুস্কা ও জেজে স্মুটস কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন। স্মুটস ১১ বলে ২২ ও অ্যান্তনি ১৩ রান করে বিদায় নেন। এরপর দারুণ জুটি গড়েন আরও দুই ভাই হ্যারি ও বেন মানেত্তি। দুজনে মিলে ৪৬ বলে যোগ করেন ৭৩ রান। হ্যারি ২৫ বলে ৩৭ করে ফিরে গেলেও বেন ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলে ইতিহাসে নাম লেখান। এটি ইতালির হয়ে বিশ্ব আসরে প্রথম ফিফটি।

এই দুজনের বিদায়ের পর দ্রুত গুটিয়ে যায় ইতালি। ব্যাট হাতে ঝড় তোলা লিস্ক স্কটিশদের বোলিং হিরোও বটে। মাত্র ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ১২৬ রান আনে স্কটল্যান্ড। ম্যাচের শুরুতে ফিল্ডিংয়ের সময় কাঁধের হাড় নড়ে যাওয়ায় মাঠ ছাড়েন ইতালি অধিনায়ক। সব মিলিয়ে শুরুতেই নাজুক অবস্থায় পড়ে যায় তারা। পরে কিছু উইকেট পেলেও রানের গতি কমাতে পারেনি ইতালিয়ান বোলাররা। ম্যাকমুলান ১৮ বলে ৪ ছক্কায় ৪১ ও লিস্ক ৫ বলে ২ চার ও ২ ছক্কায় ২২ রান করলে সংগ্রহ দুইশো ছাড়ায়। মুনসির ৮৪ রানের ইনিংসটি মূলত তাদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়