শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে ভারত ম্যাচ নিয়ে নতুন পরামর্শ দিল বাংলাদেশ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিল পরিস্থিতিতে পাশে থাকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার ঢাকায় দেওয়া এক বিবৃতিতে বিসিবি এই কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিবৃতিতে বিসিবি জানায়, আইসিসির সঙ্গে অচলাবস্থার সময় পিসিবি এবং তাদের চেয়ারম্যান মহসিন রাজা নাকভি যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসার যোগ্য। আলোচনার সময় তারা ‘উদাহরণযোগ্য ক্রীড়াসুলভ মনোভাব ও সংহতি’ দেখিয়েছেন বলে উল্লেখ করা হয়।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জরুরি আলোচনার জন্য তিনি লাহোর সফর করেছিলেন। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেন, যেন টুর্নামেন্টের স্বার্থে নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি খেলে পাকিস্তান।

বুলবুল বলেন, ‘গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফরের পর এবং আমাদের আলোচনার সম্ভাব্য ফলাফলের কথা বিবেচনা করে, আমি পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে পাকিস্তানকে অনুরোধ করছি ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলতে।’

এর আগে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরাপত্তা ও রাজনৈতিক উদ্বেগের কথা জানিয়ে এই সিদ্ধান্ত নেয় বিসিবি। এর পরই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

এই সিদ্ধান্তের ফলে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হয়ে যাওয়া টুর্নামেন্ট থেকেও কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান আগেই জানিয়েছিল, তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এতে করে বিশ্বকাপে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। একই সঙ্গে আইসিসির ওপর সমঝোতায় পৌঁছানোর চাপ আরও বেড়ে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়