শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৭ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৭ রানের দাপুটে জয়ে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা দক্ষিণ আফ্রিকার

কানাডাকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক ও এইডেন মারক্রামের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় প্রোটিয়ারা। দুজনে মিলে যোগ করেন ৭০ রান। এক প্রান্ত আগলে রেখে হাফ-সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মারক্রাম। শেষ দিকে ডেভিড মিলার ও ত্রিস্তান স্টাবসের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল পুঁজি পায় তারা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে কানাডার ইনিংস থামে ১৫৬ রানে। আর তাতেই ৫৭ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কানাডা। এক প্রান্ত আগলে রেখে ৩২ বলে ৫৯ রান করেন এইডেন মারক্রাম। মিলারের ২৩ বলে ৩৯ ও স্টাবসের ১৯ বলে ৩৪ রানের ইনিংসের ওপর ভর করে দুইশ ছাড়ানো পুঁজি পায় প্রোটিয়ারা। 

বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার উইকেট হারায় কানাডা। পাওয়ার প্লেতে ৫০ রান তুলতেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে তারা। যুবরাজ শার্মা ৮ বলে ১২, নিকোলাস কির্টন ৩ বলে ৪ ও শ্রেয়াস মুভা ১১ বলে ৯ রান করে আউট হন। 
 
সেখান থেকে দলের হাল ধরেন নাভনিত ধালিওয়াল ও হার্শ ঠাকুর। পঞ্চম উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করেন ৫২ বলে ৬৯ রান। দলীয় ১১৪ রানে হার্শ ঠাকুর আউট হলে ভাঙে তাদের জুটি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৩৩ রান। 
  
এরপর আর কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি। সাদ বিন জাফর ১২ বলে ১১ রান করে মার্কো জেনসেনের বলে কর্বিন বোশের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। জাস্কারান সিং ফেরেন গোল্ডেন ডাক মেরে। মার্কো জেনসেনের বলে ত্রিস্তান স্টাবসের হাতে ক্যাচ দেন তিনি। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন নাভনিত ধালিওয়াল। ৪৯ বলে ৬৪ রান করা এই ব্যাটারকে স্টাবসের ক্যাচ বানান কর্বিন বোশ। 
 
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রানে থামে কানাডার ইনিংস। প্রোটিয়াদের হয়ে লুঙ্গি এনগিডি নেন ৪ উইকেট। এছাড়া মার্কো জেনসেন ২টি এবং কাগিসো রাবাদা ও কর্বিন বোশ নেন ১টি করে উইকেট। 
 
এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম ও কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটি থেকে আসে ৭০ রান। ২২ বলে ২৫ রান করে দিলপ্রীত বাজওয়ার বলে বোল্ড আউট হয়ে ডি কক ফিরলে ভাঙে তাদের জুটি। 
  
দ্বিতীয় উইকেট জুটিতে মারক্রাম ও রায়ান রিকেলটন মিলে যোগ করেন ২৮ বলে ৫৬ রান। ৩২ বলে ৫৯ রান করা মারক্রামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অঁশ প্যাটেল। রায়ান রিকেলটনকেও ফেরান এই বোলার। ২১ বলে ৩৩ রান করে হার্শ ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রিকেলটন। ডেওয়াল্ড ব্রেভিস অবশ্য টিকতে পারেননি বেশিক্ষণ। ৬ বলে ৬ রান করে অঁশ প্যাটেলের বলে নিকোলাস কির্টনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। 
 
এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড মিলার ও ত্রিস্তান স্টাবস। মিলার অপরাজিত থাকেন ২৩ বলে ৩৯ রানে। আরেক প্রান্তে থাকা স্টাবস অপরাজিত থাকেন ১৯ বলে ৩৪ রানে। কানাডার হয়ে ৩ উইকেট শিকার করেছেন অঁশ প্যাটেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়