শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিরু‌দ্ধে ভারতীয় দ‌লের পছ‌ন্দের তারকা বেছে নিলেন সৌরভ গাঙ্গু‌লি 

স্পোর্টস ডেস্ক : ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে রবিবার মহারণে খেলবে পাকিস্তান। শেষপর্যন্ত পিসিবির এই সিদ্ধান্তে খুশি সৌরভ গাঙ্গুলি। 

রোববা‌রের মহাযুদ্ধকে কেন্দ্র করে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন অধিনায়ক। ভারতীয় দলে পছন্দের প্লেয়ারদের বেছে নিলেন মহারাজ। পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভ বলেন, 'বিশ্বকাপের বড় ম্যাচ। ১৫ ফেব্রুয়ারি ভারতকে হারানো সহজ হবে না পাকিস্তানের পক্ষে। ভারত শক্তিশালী দল।' এবারের বিশ্বকাপের শুরুটা একটু অন্যরকম হয়েছে। 

বড়বড় দলগুলোকে বিপাকে ফেলছে মিনোসরা। ইংল্যান্ডকে প্রায় হারিয়ে দিয়েছিল নেপাল। অভিজ্ঞতার অভাবে শেষে মাত্র ৪ রানে হারে। পাকিস্তানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় নেদারল্যান্ডস। সৌরভ বলেন, 'টুর্নামেন্টের শুরুটা ভাল হয়েছে। 

এখনও পর্যন্ত কোনও দলকে বিশ্বকাপে বেমানান লাগেনি। সেটা নেদারল্যান্ড হোক, স্কটল্যান্ড বা নেপাল। ভারতীয় দলে অভিষেক শর্মা, যশপ্রীত বুমরা এবং ঈশান কিষাণ আমার পছন্দের।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ২৯ রানে জেতে ভারত। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়। দলের মান বাঁচান সূর্যকুমার যাদব। ৪৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন। কিন্তু পাক ম্যাচে নিজের ফেভারিটদের তালিকায় স্কাইকে রাখলেন না সৌরভ। 

বরং, বেছে নিলেন গত কয়েক ম্যাচে ধারাবাহিকতার অভাবে ভোগা অভিষেক শর্মাকে। তবে বাঁ হাতি তরুণ নিজের দিনে যাবতীয় সমীকরণ বদলে দিতে পারে। ব্যাটারদের মধ্যে প্রাক্তন বোর্ড সভাপতির দ্বিতীয় পছন্দ ঈশান কিষাণ।‌ কয়েকদিন আগেই বোর্ডের 'ব্যাড বয়' ছিলেন। কিন্তু বর্তমানে টিম ম্যানেজমেন্টের নয়নের মণি। দেড় বছর পর দলে ফিরেই দারুণ ছন্দে আছেন। 

অধিকাংশ ম্যাচে রান পাচ্ছেন। নেমেই ঝড় তুলছেন। ভেঙে দিচ্ছেন বিপক্ষের বোলিং ইউনিটের মেরুদণ্ড। সেই কারণে সৌরভ মনে করছেন, আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন পকেট সাইজ ঈশান। 

বোলারদের মধ্যে সৌরভের পছন্দ যশপ্রীত বুমরা।‌ জ্বরের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি। তবে নামিবিয়া ম্যাচে দলে ফিরবেন। সেই ম্যাচই পাকিস্তান ম্যাচের মহড়া। সৌরভ মনে করেন, বল হাতে পার্থক্য গড়ে দেবেন তারকা পেসার। বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ ভারতের। শুক্রবার কলম্বো পাড়ি দেবেন সূর্যকুমাররা। 

রোববার পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে নামবে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়