শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার এবার আমেরিকার বিশ্বকাপ দলে!‌ 

স্পোর্টস ডেস্ক : আমেরিকার দলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার!‌ টি–২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন জসদীপ সিং। কাঁধের সেই চোটের জন্য টি–২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আমেরিকার বোলার। তাঁর পরিবর্ত হিসাবে আমেরিকা দলে নিয়েছে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটারকে।

৩২ বছরের জসদীপের বদলে আমেরিকা দলে নিয়েছে ৩২ বছরের এহসান আদিলকে। পাকিস্তানের ক্রিকেটে আদিল পরিচিত মুখ। পাকিস্তানের হয়ে তিনি ৩টি টেস্ট এবং ৫টি একদিনের ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। পাকিস্তানের জার্সি গায়ে সেটাই তাঁর শেষ ম্যাচ ছিল। এবার তাঁকে দেখা যাবে আমেরিকার জার্সি গায়ে। যদিও আন্তর্জাতিক টি–২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই আদিলের। ---- আজকাল

এই ঘটনা, কয়েক বছর আগে আমেরিকায় চলে গেলেও এতদিন সে দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি আদিল। এই প্রথম ডাক পেলেন আমেরিকার জাতীয় দলে। বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পেলে ১০ বছরেরও বেশি সময় পর ৩২ বছরের জোরে বোলারকে আবার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় দেখা যাবে। 

মিসবা উল হকের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আদিলের। মিসবার নেতৃত্বেই শেষ বার খেলেন পাকিস্তানের হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়