শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪০ সকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ম্যাচ বয়কট নাটকে পাকিস্তানকে তুলোধোনা সা‌বেক ক্রিকেটার কা‌নে‌রিয়ার

স্পোর্টস ডেস্ক : নাটকীয়তা শেষে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পা‌কিস্তান। ইউ টার্ন স্পেশালিস্ট। নিজের দেশ পাকিস্তানকে এভাবেই তোপ দাগলে প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট নিয়ে দীর্ঘ টালবাহানা করেছে পাকিস্তান। বহু নাটকীয়তা শেষে অবশেষে ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন সলমন আলি আঘারা। সেই নিয়েই এবার তোপ দাগলেন কানেরিয়া।

একটি সাক্ষাৎকারে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, “সবকিছুর একটা সীমা থাকে। আমি তো আগেই বলেছিলাম যে এই নাটক বন্ধ হবে না। পাকিস্তান অবশ্যই ইউ টার্ন নেবে কারণ ওটায় পাকিস্তান স্পেশালিস্ট। কেউ যেমন ব্যাটিং স্পেশালিস্ট, কেউ আবার স্পিন বোলিং স্পেশালিস্ট। 

ঠিক সেরকমই পাকিস্তান হল ইউ টার্ন স্পেশালিস্ট। ওদের মতো এত ভালোভাবে ইউ টার্ন নিতে আমি কাউকে দেখিনি।” কানেরিয়া আরও বলেন, এহেন কাণ্ডকারখানা দেখে পাকিস্তানকে নিয়ে সকলে হাসাহাসি করছে।

পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও একাধিকবার নিজের দেশকে তুলোধোনা করেছেন কানেরিয়া। বয়কট নাটক নিয়েও তিনি সুর চড়ালেন। কানেরিয়ার কথায়, “পাকিস্তান প্রথমে নিজেদের কিছু দাবি জানায়। কিন্তু তারপরেই চাপ পড়বে-আইসিসির নিষেধাজ্ঞা, আর্থিক ক্ষতি, পিএসএল থেকে বিদেশি ক্রিকেটারদের নাম তুলে নেওয়া। 

এসব সমস্যা দেখেই ফের ইউ টার্ন নিল।” কানেরিয়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন, পাক ক্রিকেটের জন্য় বাংলাদেশ কী এমন করেছে যে ওদের পাশে দাঁড়াতে হবে?

উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বহিষ্কার করতেই তেড়েফুঁড়ে ওঠে পাকিস্তান। স্পষ্ট জানিয়ে দেয়, বাংলাদেশের প্রতি এহেন আচরণ তারা মোটেও বরদাস্ত করবে না। আইসিসির পক্ষপাতিত্বের প্রতিবাদ এবং বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়ে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয়, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না তারা। শেষ পর্যন্ত বাংলাদেশ বোর্ড কর্তা এবং আইসিসির সঙ্গে বৈঠকে সুর নরম করে পাক বোর্ড। কোনও শর্ত না রেখেই অবশেষে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। গোটা ঘটনাক্রমকেই তুলোধোনা করেছেন কানেরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়