শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে 

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল আগামী ২৫ ফেব্রুয়ারি  একটি প্রীতি ম্যাচে অংশ নেবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৪টায় সিডনির ভ্যালেন্টাইনস পার্ক ওভালে।

আয়োজকদের পক্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি আবদুল খান রতন বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নারী দলের এই প্রীতি ম্যাচ ঘিরে ইতোজমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি তিনি কমিউনিটি সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। --- বি‌ডিপ্রতি‌দিন

বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। অস্ট্রেলিয়ার অন্যতম শক্তিশালী ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নামা দলটির জন্য আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবাইকে মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচটির তথ্য প্রচারের অনুরোধ জানানো হয়েছে, যাতে আরও বেশিসংখ্যক দর্শক এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন।

বাংলাদেশ নারী দলের এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ প্রবাসে দেশের ফুটবলের জন্য এক গর্বের অধ্যায় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়