শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দুই ওপেনারের কেউই। ১৩ রানে পাথুম নিশাঙ্কা ও ৮ রানে কামিল মিশারা সাজঘরের পথ ধরেন। অবশ্য পরের উইকেটে ৯৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিতে নেন কুশল মেন্ডিস ও পাভান রত্নায়েক। দুজনই ফিফটি পূর্ণ করেন। ৪৫ বলে ৬১ রানে কুশল ও ২৮ বলে ৬০ রানে পাভান আউট হন।

এরপর ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন দলনেতা দাসুন শানাকা। মাত্র ১৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। তাতেই শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। শানাকা ভেঙেছেন নিজের রেকর্ডই। তিনি আউট হন ২০ বলে ৫০ রানে। এছাড়া ১৯ রানে কামিন্দু মেন্ডিস ও ৬ রানে দুনিথ ভেল্লালাগে অপরাজিত থাকেন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রানের পুঁজি পায় লঙ্কানরা।

২২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওমানের। শুরুতেই পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ৬ রানে আমির কলিম, ১ রানে জিতিন্দর সিং ও ৯ রানে হাম্মাদ মির্জা আউট হন।

এরপর ওয়াসিম আলীকে নিয়ে জুটি গড়ে দলের চাপ সামলে নেন মোহাম্মদ নাদিম। কিন্তু বড় ব্যবধানে হার এড়াতে পারেননি তিনি। ৫৬ বলে ৫৩ রান করেন নাদিম। এছাড়া ওয়াসিম ২৭, বিয়ানক ১, জিতেন শূন্য, নাদিম ২, সুফিয়ান ১, ফয়সাল ১ ও ওদেদ্রা ৪ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা ও মহেশ থিকসেনা। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়