শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১১ সকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুমরাহ ফিরতেই ভারতীয় দ‌লে প্রয়োজন ফুরালো মুহম্মদ সিরাজের

স্পোর্টস ডেস্ক : হতভাগ্য এক বোলারের নাম বোধহয় মুহম্মদ সিরাজ। তিনি অপ্রত্যাশিত ভাবে বিশ্বকাপ দলে জায়গা পাবেন, বিনা প্রস্তুতিতে মাঠে নেমে উইকেট নেবেন। দলকে অবিশ্বাস্য সব জয় এনে দেবেন। কিন্তু জশপ্রীত বুমরাহ ফিরলেই তিনি ছিটকে যাবেন দল থেকে। তাঁর প্রয়োজনও ফুরিয়ে যায় দলে।

আমেরিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে জশপ্রীত বুমরাহ অসুস্থ হওয়ায় নামতে পারেননি। তাঁর পরিবর্তে সিরাজ নামেন। তিনি এলেন, দেখলেন এবং জয় করে নিলেন। কিন্তু নামিবিয়ার বিরুদ্ধে বুমরাহ সুস্থ হয়ে মাঠে ফিরতেই সিরাজের প্রয়োজন ফুরিয়ে গেল। এটা যে হবেই তা জানাই ছিল। দেওয়াললিখনও হয়তো পড়ে ফেলেছিলেন সিরাজ। 

হায়দরাবাদি বোলার চিরকালই কি ভাগ্য বিড়ম্বিত হয়েই থাকবেন? যতদিন বুমরাহ খেলবেন ততদিন কি তিনি চ্যাম্পিয়ন বোলারের  ছায়ায় ঢাকা পড়ে থাকবেন? 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামারই কথা ছিল না সিরাজের। হর্ষিত রানা হঠাৎই চোট পেয়ে বসেন বিশ্বকাপের আগে। হর্ষিতের চোট আশীর্বাদ হয়ে দেখা দিল সিরাজের কাছে। দলে ডাক পেয়েই তিনি নেমে পড়েন বিশ্বকাপে। আমেরিকার বিরুদ্ধে উইকেট নিলেন, ফিল্ডিংয়ে ক্যাচ ধরলেন। আর নামিবিয়া ম্যাচে সিরাজ দেখলেন তিনি প্রথম একাদশে জায়গা পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়