শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি বিশ্বকাপে আবা‌রো অস্ট্রেলিয়াকে হারা‌লো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : আঠা‌রো বছর পর আবার হা‌রের স্বাদ পে‌লো অ‌স্ট্রেলিয়া। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। দীর্ঘ বছর পর সেই হারের বদলা নেওয়ার সুযোগ ছিল অজিদের সামনে। কিন্তু বদলা তো দূরের কথা, উল্টো জিম্বাবুয়ের কাছে হেরে গেছে অস্ট্রেলিয়া। 

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানে থামে অস্ট্রেলিয়া। সিকান্দার রাজার দল পায় ২৩ রানের জয়।  ---- ডেই‌লি ক্রিকেট

কলম্বোতে টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠান ট্রাভিস হেড। ওপেনিং করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাসে মারুমানি। দুজনের ওপেনিং জুটিতে ওঠে ৬১ রান। ২১ বলে ৭ বাউন্ডারিতে ৩৫ রান করে মারুমানি ফিরলে ভাঙে সেই জুটি। 

তবে ঠিকই ফিফটির দেখা পেয়েছেন বেনেট। এদিন বেশ দায়িত্বশীল ব্যাটিং করেছেন জিম্বাবুয়ান এ ওপেনার। শেষ পর্যন্ত ৫৬ বলে ৭ বাউন্ডারিতে ৬৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। তিনে নামা রায়ান বার্ল করেছেন ৩০ বলে ৩৫ রান। তবে জিম্বাবুয়েকে লড়াকু সংগ্রহ এনে দেন রাজা। ১৩ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত ২৫ রানের ক্যামিও খেলেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। দুই ওপেনার জশ ইংলিশ ৪ ও হেড করেন ১৭ রান। ডাক মেরে ফিরেছেন ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। 

তবে শুরুর ধাক্কা সামাল দেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ। দুজনের জুটিতে জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া। তবে ৩২ বলে ৩১ রান করে ম্যাক্সওয়েল ফিরলে পথ হারায় অজিরা। এরপর চেষ্টা করেও দলকে হার থেকে রক্ষা করতে পারেননি রেনশ। তার ৪৪ বলে ৬৫ রানের ইনিংসটি শুধু অজিদের হারের ব্যবধান কমাতে পেরেছে।

জিম্বাবুয়ের হয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন ব্লেসিং মুজরাবানি। ৩টি উইকেট শিকার করেছেন ব্রাড ইভান্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়