শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ও‌য়েস্ট ই‌ন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এই‌টে, ছিটকে গেলো নেপাল 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে চলে গেল ওয়েস্ট ইন্ডি়জ়। রোববার (১৫ ফেব্রুয়া‌রি) নেপালকে ৯ উইকেটে হারাতেই পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করল তারা। একই সঙ্গে বিদায় নিল নেপাল।

ম্যাচ জেতায় তিন ম্যাচে ৬ পয়েন্ট হল ওয়েস্ট ইন্ডিজ়ের। সি গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের তিন ম্যাচে ৪ পয়েন্ট। স্কটল্যান্ডের তিন ম্যাচে ২ এবং ইটালির দু’ম্যাচে ২ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ় শেষ ম্যাচে ইটালির কাছে হারলেও তাদের সুপার এইটে যাওয়া আটকাবে না।

নেপাল তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হারল। তারা শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারালেও তাদের পক্ষে পরের রাউন্ডে যাওয়া সম্ভব হবে না।

মুম্বইয়ের ওয়াংখেড়েতে নেপাল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান করে। জবাবে ১৫.২ ওভারে ১ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ়কে জেতান অধিনায়ক শাই হোপ ও জেসন হোল্ডার। বল হাতে ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হোল্ডারই। হোপ ৪৪ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন। ব্রেন্ডন কিং ১৭ বলে ২২ রান করেন। শিমরন হেটমায়ার ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

নেপালের ব্যাটারদের মধ্যে দীপেন্দ্র সিংহ আইরি (৪৭ বলে ৫৮) ছাড়া কেউ ভাল রান পাননি। এরপর সর্বোচ্চ রান আট নম্বরে নামা সোমপাল কামির (অপরাজিত ২৬)।

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাচগুলি ২৩ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি, ১ মার্চ। এর মধ্যে শেষ ম্যাচটি ইডেনে। বাকি দু’টি ম্যাচ মুম্বই ও অহমদাবাদে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়