শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

থাইল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারালো বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টে এটি টাইগ্রেসদের টানা দ্বিতীয় জয়।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে থাইল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাঘিনীদের জিততে শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। ১ বল হাতে থাকতেই সেই সমীকরণ মিলিয়েছে তারা।

ব্যাংককে টস জিতে আগে ব্যাট শুরুটা ভালো করতে পারেনি থাইল্যান্ড। ১১ বলে ১ রান করে ফেরেন আরিকেন ফুয়েংখো। তবে আরেক ওপেনার নাথাকান ছানথাম খেলেছেন ৩৪ বলে ৪ বাউন্ডারিতে ২৪ রানের ইনিংস। এছাড়া দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন নান্নাপাত।

অধিনায়ক নারুয়েমল ভালো করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৯ বলে ৫ রান। শেষের দিকে ১০ বলে ১৭ রান করে থাইল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন অন্নিছা।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন ও শরীফা খাতুন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ওপেনার শামীমা সুলতানা ব্যতিত প্রথম তিন ব্যাটার ফিরেছেন এক অঙ্কের ঘরে। ২৯ বলে ২৬ রান করেন শামীমা।

তবে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দিয়েছে লতা মন্ডল ও ফারজানা ইয়াসমিন। দায়িত্বশীল ব্যাটিং করেছেন লতা। তার ব্যাট থেকে এসেছে ৪০ বলে ২ বাউন্ডারিতে ৩০ রান। যা বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ। শেষের দিকে ফারজানা ১৫ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৩ রান করে দলকে জেতান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়