শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের সা‌বেক অ‌ধিনায়ক আ‌মিনুল হক

নিজস্ব প্রতি‌বেদক : নবগঠিত সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন বাংলা‌দেশ ফুটবল দলের সাবেক অ‌ধিনায়ক আমিনুল হক। তবে টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রী হয়ে‌ছেন তি‌নি। 

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছেন আমিনুল। কিন্তু জামায়াতে ইসলামী মনোনিত কর্নেল (অব.) মো. আব্দুল বাতেনের কাছে হেরে যান সাবেক এ ফুটবলার। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করায় টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নি‌লেন আমিনুল হক।

আ‌গেই গুঞ্জন ছিল যুব ও ক্রীড়া মন্ত্রী হতে পারেন আমিনুল। তবে এই পদের জন্য শোনা যাচ্ছে বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি ও সাবেক ক্রীড়ামন্ত্রী নিতাই রায়ের নাম।

এর আগে কোনো ক্রীড়াবিদই ক্রীড়ামন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেননি। সাবেক ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী ছিলেন ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত।

জাতীয় ফুটবল দলে লম্বা সময় খেলেছেন আমিনুল। জাতীয় দলের হয়ে ২০০৩ সালে সাফ জিতেছেন তিনি। ২০ বছরের ফুটবলারের ক্যারিয়ার শেষে বিএন‌পির রাজনীতিতে নাম লিখিয়েছেন আমিনুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়