শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৯ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কটল্যান্ডের বিপক্ষে নেপালের দাপুটে জয়

দুই দলই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল স্কটল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের মতো দলকে ভড়কে দিয়ে নজর কাড়ে নেপাল। তবে আজ স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো নেপাল। ১২ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর এবার স্কটিশদের হারালো তারা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ পায় স্কটিশরা। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। জর্জ মুন্সি ও মাইকেল জোন্সের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় স্কটিশরা। দশম ওভারের শেষ বলে ২৯ বলে ২৭ রান করা জর্জ মুন্সি আউট হলে ভাঙে তাদের ৮০ রানের জুটি।

 
এরপর ব্র্যান্ডন ম্যাকমুলেনকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন মাইকেল জোন্স। দলীয় ১৩২ রানের মাথায় সোমপাল কামির বলে বোল্ড আউট হয়ে ফেরেন ৪৫ বলে ৭১ রান করা জোন্স। এরপরই ধস নামে স্কটল্যান্ডের ব্যাটিং অর্ডারে।
 
এরপর আর ইনিংস বড় করতে পারেননি কোনো ব্যাটার। একে একে সাজঘরে ফিরেছেন রিচি বেরিংটন, ম্যাথিউ ক্রস, টম ব্রুস ও মাইকেল লিস্ক। রিচি বেরিংটন ছাড়া এদের মধ্যে আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। মার্ক ওয়াট অপরাজিত ছিলেন ৪ বলে ১০ রানে। নেপালের হয়ে সোমপাল কামি ৩টি ও নন্দন যাদব নিয়েছেন ২টি উইকেট। 
  
জবাব দিতে নেমে ভালো শুরু পায় নেপালও। কুশল ভুর্টেল ও আসিফ শেখের উদ্বোধনী জুটি থেকে আসে ৭৪ রান। ৩৫ বলে ৪৩ রান করে ভুর্টেল আউট হলে ভাঙে এই জুটি। এরপর আসিফ শেখ ও রোহিত পাউডেল ফিরেছেন দ্রুতই। 
 
চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন গুলশান ঝা ও দীপেন্দ্র সিং আইরে। দুজনে মিলে ৩৬ বলে ৭৩ রানের জুটি গড়ে দলকে এনে দেন এবারের আসরের প্রথম জয়। দীপেন্দ্র সিং ২৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। আরেক প্রান্তে ১৭ বলে ২৪ রানে অপরাজিত থাকেন গুলশান ঝা। স্কটল্যান্ডের হয়ে ৩টি উইকেটই শিকার করেন মাইকেল লিস্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়