শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিরক্ত ‌পাকিস্তা‌নের সেনাপ্রধান, ‌পি‌সি‌বি‌তে পদ হারা‌তে পা‌রেন মহ‌সিন নকভি

স্পোর্টস ডেস্ক : টি–টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে ভারতের কাছে লজ্জার হার। যার জেরে চাকরি যাবে মহসিন নকভির?‌ পাক ক্রিকেট বোর্ড প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হবে নকভিকে?‌ তেমন ইঙ্গিতই দেওয়া হয়েছে একটি রিপোর্টে। বলা হয়েছে, নকভির উপর ক্ষুব্ধ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন।

এক সর্বভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলা দেখে মুনিরের মনে হয়েছে, ভয়ে ভয়ে খেলেছেন সলমন আলি আঘারা। শুধু ক্রিকেটের মাপকাঠিতে তিনি এই হারকে দেখছেন না। তাঁর মনে হয়েছে, পাকিস্তান ভারতের মোকাবিলার জন্য তৈরিই ছিল না। ওই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভিতরে যে রাজনীতি চলছে তাতে খুশি নন মুনির। তাঁর মনে হয়েছে, পাকিস্তানের জনগণের আবেগ নিয়ে খেলা হচ্ছে। 

পাক বোর্ডের প্রধান হওয়ার পাশাপাশি নকভি দেশের মন্ত্রী। ফলে এই হারের নেতিবাচক প্রভাব দেশের সরকারের উপর পড়তে পারে। সেই কারণে পাকিস্তানের স্বরাষ্ট্রসচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজকে বার্তা পাঠিয়েছেন মুনির। ফলে নকভিকে নিয়ে তদন্ত হতে পারে। পদ হারাতে পারেন তিনি।

এটা ঘটনা, টি–২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, তারা এই প্রতিযোগিতায় খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না। সেই নাটক আট দিন ধরে চলেছে। তার মাঝে নকভিকে প্রশ্ন করা হয়েছিল, ভারতের বিরুদ্ধে না খেললে পাকিস্তানকে নির্বাসিত করা হতে পারে। সেই বিষয়ে তিনি কী ভাবছেন? জবাবে নকভি বলেন, ‘‌সকলে আমাদের সেনাপ্রধান মুনিরকে চেনেন। আমরা কাউকে ভয় পাই না।

ওই রিপোর্টে বলা হয়েছে, নকভির এই মন্তব্য ভালভাবে নেননি মুনির। কারণ, বিশ্বকাপে খেলার বিষয়টি সম্পূর্ণ ভাবে পাক বোর্ডের। সেখানে তাঁর বা দেশের সেনার নাম টেনে আনায় বিরক্ত হয়েছিলেন তিনি। 

ক্ষুব্ধ হয়েছিল দেশের সেনাও। তখন থেকেই নকভির উপর ক্ষোভ ছিল মুনিরের। বিশ্বকাপে পাকিস্তান ভারতের কাছে হারার পর তা আরও বেড়েছে। এর জেরে পদ খোয়াতে পারেন নকভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়