শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৮ টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ: আইসিসি

র‍্যাঙ্কিং বিবেচনায় ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইসিসির টি–টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফিকেশন নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের আসরে সুপার এইট পর্বে ওঠা ৮ দলের সঙ্গে স্বাগতিক ২ দল এবং র‍্যাঙ্কিং থেকে আরও ২ দল সরাসরি সুযোগ পাবে ২০২৮ সালের টুর্নামেন্টে।

সর্বশেষ বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান আগেই টিকিট নিশ্চিত করেছে।

স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি নিউজিল্যান্ডও স্বাগতিক হওয়ায় তাদের ক্ষেত্রেও সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ফলে সুপার এইটে নিউজিল্যান্ডের উপস্থিতির কারণে র‍্যাঙ্কিং থেকে অতিরিক্ত একটি দল সুযোগ পাচ্ছে।

এ প্রেক্ষাপটে র‍্যাঙ্কিং তালিকায় থাকা আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি ২০২৮ বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।

আইসিসির বিবৃতিতে জানানো হয়, আগামী ৯ মার্চ পর্যন্ত দলের র‍্যাঙ্কিং বিবেচনা করা হবে। এর আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ না থাকায় তাদের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে র‍্যাঙ্কিংয়ের ১০ম, ১১তম ও ১২তম দল হিসেবে এই তিন দেশই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়