শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের অনুরোধ নয় অন্য কারণে ভারতের বিরু‌দ্ধে খেলেছে পাকিস্তান: পি‌সি‌বি

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকপা ম্যাচ বয়কট নিয়ে নাটকীয়তার কমতি ছিল না। আইসিসির সাথে বৈঠকে লাহোরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও ডেকে নেয় পিসিবি।

এক পর্যায়ে তো চারদিকে ছড়িয়ে পড়ে বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশের জন্যই। যেখানে মূল কৃতিত্ব পাচ্ছিলেন বিসিবি সভাপতি বুলবুল। তার অনুরোধেই নাকি সব কিছু ভুলে ১৫ ফেব্রুয়ারি ম্যাচ খেলতে রাজি হয় পাকিস্তান।

তবে এবার বিষয়টি পরিষ্কার করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে সেই ম্যাচ দেখতে গিয়েছিলেন পিসিবি বস। সেখানে ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কে।

পরদিন আলাদা করে লঙ্কান প্রেসিডেন্টের সাথে দেখা করেন নাকভি। ভারতের বিপক্ষে ম্যাচ খেলা ইস্যুতে ধন্যবাদ দেন দিসানায়েকেকে। তার অনুরোধেই যে পাকিস্তান রাজি হয়েছিল।

এ প্রসঙ্গে শ্রীলঙ্কান প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে নাকভি বলেন, প্রথমত, পাকিস্তানের রাষ্ট্রপতি (আসিফ আলি জারদারি) এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর (শাহবাজ শরিফ) পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা। তারা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন আপনার কাছে তাদের শুভেচ্ছা পৌঁছে দিতে।

'আসলে, ১৫ ফেব্রুয়ারি ম্যাচে আপনিই ছিলেন আসল হিরো, কারণ আপনার কারণেই ২০০ কোটি মানুষ আনন্দিত হয়েছে। শুধুমাত্র আপনার কারণেই আমরা ম্যাচটি খেলেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়