শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ

স্পোর্টস ডেস্ক : আগামী জু‌নে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। কিছুদিন আগে আসন্ন এই মেগা ইভেন্টের টিকিটের দাম প্রকাশ করেছিল ফিফা। যা অন্য যে কোনো আসরের চাইতে অনেক বেশি। 

এ নিয়ে কম সমালোচনার মুখেও পড়তে হয়নি। এরই মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি, বিশ্বকাপ নিয়ে ‘অবিশ্বাস্য’ সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে নাকি ১০৪টি ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গেছে!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে দেওয়া এক সাক্ষাৎকারে সিএনবিসিকে ইনফান্তিনো জানান, প্রায় ৭০ লাখ টিকিটের বিপরীতে চার সপ্তাহে ৫০৮ মিলিয়ন তথা ৫০ কোটি ৮০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। তিনি বলেন, জানুয়ারিতে মূল বিক্রয় পর্বে ২০০টিরও বেশি দেশ থেকে আবেদন এসেছে। যদিও তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। 

সমালোচকদের একাংশের প্রশ্ন—এত বিপুল আবেদন কি ‘বট’ বা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এসেছে কি না? ফিফা সেই অভিযোগ নাকচ করে বলেছে, প্রতিটি আবেদনই “স্বতন্ত্রভাবে যাচাই করা হয়েছে।

প্রথমবারের মতো ইনফান্তিনো বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে তথ্য দিলেও কোন ম্যাচে কত আবেদন পড়েছে—সেই পূর্ণ চিত্র পরিষ্কার করেননি। তার দাবি, প্রতিটি ম্যাচই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। যদিও পরে ফিফার একটি সূত্র জানায়, ইনফান্তিনো আসলে বলতে চেয়েছেন—সব ম্যাচই বিক্রি হয়ে যাবে বলে তাদের প্রত্যাশা। কিছু টিকিট শেষ মুহূর্তের বিক্রির জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

এরকম কিছু আমরা আগে কখনও দেখিনি, অবিশ্বাস্য,” বলেন ইনফান্তিনো। তিনি জানান, এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ জুলাই বিশ্বকাপের শেষ পর্যন্ত চলবে এমন শেষ মুহূর্তের বিক্রয়ের জন্য কিছু টিকিট সংরক্ষণ করে রাখা হয়েছে। 

প্রসঙ্গত, বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭–১৮ কোটি। অর্থাৎ ফিফা সভাপতির বক্তব্য ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপের টিকিট আবেদন এসেছে বাংলাদেশের জনসংখ্যার প্রায় তিন গুণের কাছাকাছি।

এদিকে, সমর্থক সংগঠনগুলো টিকিটের দামকে “অতিরিক্ত” বলে উল্লেখ করেছিল এবং পুনঃবিক্রয় সাইটগুলোতে ইতোমধ্যে রেকর্ড দামে টিকিট বিক্রি হচ্ছে। এ বিষয়েও কথা বলেন ইনফান্তিনো। তিনি বলেন, “আমার মনে হয় এটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন হওয়ার কারণেই এমন হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়