শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও

স্পোর্টস ডেস্ক : শাহিন আফ্রিদির পারফরম্যান্সে বিরক্ত শ্বশুর শাহিদ আফ্রিদি। জামাইকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন। এবার সাকলাইন মুস্তাকও তাঁর জামাই শাদাব খানের বিরুদ্ধে সুর চড়ালেন। গত বুধবার নামিবিয়াকে হারানোর পর প্রাক্তন ক্রিকেটারদের কটাক্ষ করেছিলেন শাদাব। জামাইকে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার। পাশে পেয়েছেন আফ্রিদিকে। শাদাবকে কড়া বার্তা দিয়েছে পাক বোর্ডও।

নামিবিয়া ম্যাচের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের কটাক্ষ করে অলরাউন্ডার বলেছিলেন, ‘প্রাক্তন ক্রিকেটারদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে। তাঁরা কিংবদন্তি। অথচ তাঁরা বিশ্বকাপে কখনও ভারতকে হারাতে পারেননি। আমরা তবু একবার হারিয়ে দেখিয়েছি।’ তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ হন সাকলাইন। তিনি এবং কয়েক জন প্রাক্তন ক্রিকেটার শাদাবের এই মন্তব্য নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অভিযোগ জানিয়েছেন।

জামাইয়ের মন্তব্যে ক্ষুব্ধ সাকলাইন বলেছেন, ‘শাদাবের মন্তব্য অবাঞ্ছিত এবং অপমানজনক। যাদের উদ্দেশে এই ধরনের মন্তব্য করেছে, তাদের অনেকেই আমার সঙ্গে খেলেছে। আইসিসি প্রতিযোগিতা জিততে না পারা প্রাক্তনদের মধ্যে আমিও রয়েছি। কিন্তু আমরা পাকিস্তানকে অনেক বড় ম্যাচ জিতিয়েছি। টেস্ট জিতেছি। একদিনের ম্যাচ জিতেছি।’ বিরক্তি প্রকাশ করেছেন কামরান আকমলও। প্রাক্তন উইকেটরক্ষক বলেছেন, ‘প্রাক্তন খেলোয়াড়দের সম্পর্কে এই ধরনের মন্তব্য ঠিক নয়। কথা বলার সময় সতর্ক থাকা দরকার।

রীতিমতো কটাক্ষের সুরে আফ্রিদি বলেছেন, ‘শাদাব একদম ঠিক বলেছে। আমরা কিছুই পারিনি। ওরা অন্তত একটা ম্যাচ জিতেছে। ওদের সম্মান প্রাপ্য। কিন্তু দুঃখের হল, ওরা সম্মান রাখতে জানে না। ২০২১ সালে একটা জয় পেয়েছে ঠিকই। কিন্তু ওদের মধ্যে কোনও একতা নেই। না পারে ব্যক্তিগতভাবে ভাল খেলতে। না পারে দল হিসাবে ভাল কিছু করতে। নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে।’

তিনি আরও বলেছেন, ‘শাদাবের মনে রাখা উচিত, খারাপ পারফরম্যান্সের জন্য দীর্ঘদিন দলে সুযোগ পায়নি। সে সময় আমরাই অনেকে টেলিভিশনে বলতাম, শাদাবকে দরকার। শাদাব দলের ভারসাম্যের জন্য গুরুত্বপূ্র্ণ। বোলার শাদাবকে অবশ্যই চাই। ব্যাটও করতে পারে। ছেলে হিসাবেও শাদাব খুব ভাল। সকলের সঙ্গে ভাল ব্যবহার করে। তাই বেশি খারাপ লাগছে।’ তিনি আরও যোগ করেছেন, ‘‌আমরা যখন খেলতাম, তখনও প্রাক্তনরা নানা মন্তব্য করতেন। 

আমাদের অভিশপ্তও বলা হয়েছিল। নানা কটাক্ষ করা হয়েছিল। আমরা পারফর্ম করে জবাব দিয়েছিলাম। কোনও ছোটখাট দল নয়। বড় বড় দলকে হারিয়েই জবাব দিয়েছিলাম।

শাদাবের মন্তব্য ভালভাবে নেননি পিসিবি কর্তারাও। তাঁকে কড়া বার্তা পাঠানো হয়েছে টিম ম্যানেজার নাভেদ চিমার মাধ্যমে। পিসিবির এক কর্তা বলেছেন, ‘শাদাবের মন্তব্য সমর্থনযোগ্য নয়। 

পাকিস্তানের ক্রিকেটে প্রাক্তনদের অবদান কম নয়। তাঁদের সম্পর্কে এভাবে মন্তব্য করা যায় না। ওকে বুঝে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। মনে রাখা উচিত, প্রাক্তনদের মধ্যে রয়েছেন ওর শ্বশুর সাকলাইন মুস্তাকও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়